ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ দিনাজপুরে শ্রমিকনেতা গ্রেপ্তার: পুলিশ-বিএনপি কর্মীদের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ স্ত্রীর আত্মহত্যা মামলায় হাজিরা শেষে নাট্যাভিনেতা আলভী বললেন, ‘আল্লাহ উত্তম পরিকল্পনাকারী’ এবার ভয়াবহ দুর্যোগের ঝুঁকিতে ভারত, দুই রাজ্যে উচ্চ সতর্কতা মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী ১২৯ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যাকবলিত এলাকায় পৌঁছেছেন চীনের প্রধানমন্ত্রী ‘কোনো মুসলিম দেশের ভূখণ্ড যেন অন্য মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার না হয়’ রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন এবং দেশের কল্যাণে তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করবেন। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার আগে দল, সংসদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে এখন তিনি পুরোপুরি দলনিরপেক্ষ—এমনটাই জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত রাষ্ট্রপতির প্রথম দরবারে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কারও প্রতি তার রাগ বা অনুরাগ থাকবে না। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে তার একমাত্র লক্ষ্য। একই সঙ্গে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের দেশের মানুষের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি।

বঙ্গভবনের মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, এটি রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। তাই এর ইতিহাস ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে হবে।

রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়গুলোতে কঠোর গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেন তিনি। পাশাপাশি সরকারি অর্থ ব্যয়ে সাশ্রয়ী হওয়া এবং অপচয় রোধের ওপরও গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি বলেন, জনগণের অর্থেই সরকারি সম্পদ ও সুযোগ-সুবিধা পরিচালিত হয়। তাই এসব সম্পদের ব্যবহার হতে হবে স্বচ্ছ, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক।

কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা, নৈতিক মনোবল ও সুন্দর চরিত্র গঠনের প্রতিও গুরুত্ব দেন তিনি।

এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। পাশাপাশি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ পূর্ববর্তী সব রাষ্ট্রপতির অবদানও স্মরণ করেন তিনি।

সবশেষে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা এখানে একটা পরিবার।’ পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করে সবাইকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ

রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

আপডেট সময় ০৩:৪৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬