ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক রাশিয়ার নির্বাচনে রেকর্ড ভোটে জয় পেল পুতিনের দল তারেক রহমানের বক্তব্যে বিশ্বনেতারা আলোড়িত হবেন: রাষ্ট্রদূত বঙ্গোপসাগরে নিম্নচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জাতিসংঘে ‘আমাদের’ বিরাট পদোন্নতি, বলে উচ্ছ্বাস ড. ইউনূসের বিশ্বজুড়ে ডিজেলের সংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও এবার সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাজ্য-ফ্রান্স এবার নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা ইরানের ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির

নেপালের ভয়াবহ বন্যায় আটকে পড়েছেন সঙ্গীতশিল্পী তাসরিফ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ তৈরি হয় সংগীতশিল্পী তাসরিফ খান ও তার দলের নিরাপত্তা নিয়ে। দেশটির উত্তরাঞ্চলের তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় ফ্ল্যাশ ফ্লাডের মধ্যে অবস্থান করছিলেন তারা।

তবে শেষ পর্যন্ত স্বস্তির খবর দিয়েছেন তাসরিফ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন, তারা এখনও নেপালেই আছেন এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত নিরাপদে রয়েছেন।

তাসরিফ জানান, নেপালের ইতিহাসের অন্যতম ভয়াবহ এই দুর্যোগে রাসুয়া জেলায় বহু পর্যটক নিখোঁজ ও হতাহত হয়েছেন। এমন পরিস্থিতিতে নিজের নিরাপত্তার পাশাপাশি বিপদগ্রস্ত মানুষদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

তাসরিফের নিরাপত্তার খবর জানতে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী ফোন, মেসেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করেন। তাদের এই উদ্বেগ ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।

একই সঙ্গে বন্যায় আটকে পড়া মানুষের দ্রুত উদ্ধার এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই সংগীতশিল্পী।

তাসরিফ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত সবার জন্য তিনি মন থেকে দোয়া করছেন। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন এবং বিপদগ্রস্ত মানুষদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনেন।

সবশেষে নিজের ও দলের সদস্যদের জন্যও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তাসরিফ।

নেপালের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আপাতত সেখানেই নিরাপদে আছেন তিনি ও তার দল। তাদের নিরাপত্তার খবর পেয়ে স্বস্তি ফিরেছে উদ্বিগ্ন ভক্তদের মাঝেও।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক

নেপালের ভয়াবহ বন্যায় আটকে পড়েছেন সঙ্গীতশিল্পী তাসরিফ খান

আপডেট সময় ০২:১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬