ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার পুড়িয়ে দিল ছাত্রদল জর্দার কৌটায় জমিয়ে ছিলেন ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা পচে-ঝাঁঝরা আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম: শেখ হাসিনা ইরান যুদ্ধে নিহত মার্কিন সৈন্যদের আর্থিক সুবিধা দিতে অস্বীকৃতি পেন্টাগনের বন্যায় মৃত্যু ভেবে শেষকৃত্যের প্রস্তুতি, ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার নারী প্রতিবেশীর গোপন খবর বিক্রি করে দুই বাড়ির মালিক বৃদ্ধা! থাইল্যান্ড ছাড়ল মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন এশিয়া কাপ ফাইনালে থাকছেন নাকভি, এবারও কি ‘খালি হাতে’ ফিরবে ভারত? প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০ গাড়ির লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, স্ত্রীকে পিটিয়ে মারলেন স্বামী

ছক্কার আনন্দেই হিট-আউট! শেষ পর্যন্ত ১৬ রানে হারল বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৩৬২ বার পড়া হয়েছে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে দারুণ এক নাটকীয় সমাপ্তি দেখা গেল চট্টগ্রামে। শেষ ওভারে প্রয়োজন ছিল ২০ রান। শেষ তিন বলে ১৭। ২০তম ওভারের চতুর্থ বলে তাসকিন আহমেদ ছক্কা হাঁকালেন ঠিকই, কিন্তু এক পা পিছিয়ে যাওয়ার মুহূর্তে পা লেগে গেল স্টাম্পে—হিট আউট! আর সেই সঙ্গে বাংলাদেশের হার নিশ্চিত।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টপঅর্ডারের ব্যর্থতায় খেই হারায় টাইগাররা। ৪১ রানে ৪ উইকেট পতন—সেখান থেকেই আর ম্যাচে ফিরতে পারেনি দল।

পেসার তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদের লেট অর্ডারের লড়াই কিছুটা আশা জাগালেও সেটি টিকল না বেশিক্ষণ। ২৩ বলে ৪০ রানের জুটি গড়ে তোলেন তারা। ২৭ বলে ৩৩ রান করেন তানজিম। নাসুম ১৩ বলে ২০ রান করে আউট হলে শেষ আশা নিভে যায়।

শেষ জুটিতে তাসকিন–মোস্তাফিজ চেষ্টা করলেও ফল হয়নি। ১৯.৪ ওভারে ১৪৯ রানে থামল বাংলাদেশ—১৬ রানের হার, সিরিজে ১–০তে পিছিয়ে টাইগাররা।

এর আগে শাই হোপ ও রোভম্যান পাওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৬৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৫ ওভারে আসে ৬৪ রান—তানজিমের শেষ ওভারে পরপর তিন ছক্কায় ২২ রান তুলেই স্কোর চ্যালেঞ্জিং করে তোলেন পাওয়েল।

ওয়ানডে সিরিজে জয়ের পর টি–টোয়েন্টি সিরিজের শুরুটা হলো হতাশার।
এখন ঘুরে দাঁড়ানোর অপেক্ষা—পরের ম্যাচেই সমতা ফেরাতে হবে টাইগারদের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার পুড়িয়ে দিল ছাত্রদল

ছক্কার আনন্দেই হিট-আউট! শেষ পর্যন্ত ১৬ রানে হারল বাংলাদেশ

আপডেট সময় ১০:২০:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫