ঢাকা , শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুলিবিদ্ধ হাদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জুলকারনাইন সায়ের ওসমান হাদি গুলিবিদ্ধ, যা বললেন জামায়াত আমির হাদিকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস আমার ভালো লাগে না: রাষ্ট্রপতি ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা আসিফ মাহমুদের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে বিমানবন্দরে সংবর্ধনা প্রস্তাবিত ‘বাবরি মসজিদে’ প্রথম জুমার নামাজ আজ, হাজারও মুসল্লির ভিড় এই নির্বাচনকে বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই: প্রেস সচিব তারেক রহমান চাইলে লন্ডনে বসেই ভোটার ও প্রার্থী হতে পারবেন একাত্তরের চেতনা নিয়ে যারা সুবিধা নিতে চেয়েছে, তারাই ব্যর্থ হয়েছে

ডা. শফিকুর রহমানের তৃতীয়বারের জন্য জামায়াত আমির হিসেবে শপথ, শুক্রবার কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশন শুরু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার দুই দিনব্যাপী বার্ষিক অধিবেশন শুক্রবার থেকে শুরু হবে। রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিতব্য অধিবেশনের উদ্বোধন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নব নির্বাচিত আমির ডা. শফিকুর রহমান ২০২৬–২০২৮ মেয়াদের জন্য শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা উপস্থিত থাকবেন।

দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, জামায়াতের নির্বাচিত রুকন, কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণ সম্পন্ন হবে।

এর আগে, ১ নভেম্বর রুকনদের ভোটের ফলাফলের ভিত্তিতে ডা. শফিকুর রহমানকে নতুন আমির হিসেবে ঘোষণা করেন জামায়াতের প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। ডা. শফিকুর রহমান টানা তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুলিবিদ্ধ হাদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জুলকারনাইন সায়ের

ডা. শফিকুর রহমানের তৃতীয়বারের জন্য জামায়াত আমির হিসেবে শপথ, শুক্রবার কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশন শুরু

আপডেট সময় ০৮:৪৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫