ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শাহজালাল (রহ.) মাজারের সিলগালা ডেগ খুললেন ডিসি সারওয়ার আলম এই ছাত্রদল, তোমরা একটু ডিসিপ্লিন মেইনটেইন করো: শিক্ষামন্ত্রী ‘অভিশপ্ত’ মূর্তির গায়েও আর্জেন্টিনার জার্সি, চমকে দিলেন ব্রাজিল সমর্থকরা এমপি থেকে পিয়ন, সবার হাতে বিরোধীদলীয় নেতার ১০ কেজির ‘সারপ্রাইজ বক্স’! ৭০০ বছরে প্রথমবার প্রকাশ্যে গণনা করা হচ্ছে শাহজালাল মাজারের দানের টাকা প্রথম আলো কার্যালয়ে হামলা: গ্রেপ্তার আসামির ৩ দিনের রিমান্ড বিদায়ের আগে চা-শ্রমিকের বকেয়া পরিশোধ করে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার ম্যারাডোনার ‘শতাব্দীর সেরা গোলের’ ৪০ বছর আজ, স্মৃতিকাতর কোচ স্কালোনি মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ত্যাগ করে ৪০ জনের বিএনপিতে যোগদান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল হোসেন স্বেচ্ছায় দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) রাতে জোংড়া ইউনিয়নের সরকারের হাট বাজারে আয়োজিত এক সভায় তিনি সপরিবারে ও সমর্থকসহ মোট ৪০ জন নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেন।

সবেক জামায়াত নেতা আব্দুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেও ৫ আগস্টের পর থেকে জামায়াতের বিভিন্ন কর্মকাণ্ড তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এ কারণেই পরিবার ও ঘনিষ্ঠ কর্মীদের নিয়ে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সপিকার রহমান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু। আরও উপস্থিত ছিলেন জোংড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় বিএনপি নেতারা।

উপজেলা বিএনপির সভাপতি সপিকার রহমান বলেন, জামায়াতের নেতা ও তার অনুসারীসহ মোট ৪০ জন বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি তাদের স্বাগত জানিয়ে বলেন, বিএনপির ইতিবাচক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে আরও অনেকে দলে যোগ দেবেন বলে আশা করছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শাহজালাল (রহ.) মাজারের সিলগালা ডেগ খুললেন ডিসি সারওয়ার আলম

জামায়াত ত্যাগ করে ৪০ জনের বিএনপিতে যোগদান

আপডেট সময় ১২:১৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫