ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় না আসতেই বিখ্যাত ‘সিরাজ উদ্যান’ নাম হয়ে গেল ‘শিবাজি উদ্যান’ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে: সেনাপ্রধান সরকার গঠনের ৪৫ দিনেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য ‘জমি’ দেবে বিজেপি: এনডিটিভি সৌদি থেকে ১ লাখ টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে মাস্টার ট্যাঙ্কার বিশ্বকাপে ১ টিকিটের দাম ২৪ কোটি টাকা, ‘যুক্তিসঙ্গত’ বললেন ফিফা সভাপতি বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা নীলা ইসরাফিলের তিতুমীরে হল কমিটি ছাত্রদলের, পদ পাওয়া নেত্রীরাও বলছেন—‘আমরা রাজনীতি চাই না’ বিজয়ের দলকে সমর্থন কংগ্রেসের, কেমন হবে ক্ষমতার ভাগাভাগি মাদ্রাসায় ধর্ষণে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা: অভিযুক্ত সেই শিক্ষককে আটক করেছে র‍্যাব

জাহাজ কেটে বিক্রির অভিযোগ ছাত্রদলের সাবেক নেতার বিরুদ্ধে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভাড়া নেওয়া মালবাহী জাহাজ কেটে বিক্রির অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেনসহ সাতজনের বিরুদ্ধে। পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে এইচবি হারুন এন্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে গত ১৫ দিন ধরে ডাম্ব বার্জ (ডিবি) নামের জাহাজটি কেটে স্টিলের প্লেট বিক্রি করা হয়।

বুধবার সকালে এ ঘটনায় নজরুল ইসলাম নামে এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জাহাজের মালিক রাকেশ শর্মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন। তার দাবি, জাহাজ কাটায় প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে—সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের ছেলে শাহাদাত হোসেন চট্টগ্রাম থেকে গত ১ নভেম্বর ৭ লাখ ২০ হাজার টাকায় একমাসের জন্য জাহাজটি ভাড়া নেন। পরে তার নেতৃত্বে জাফর, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, এমদাদুল হক, জাফর মিয়া ও হোসেনসহ ১০–১৫ জনের একটি সিন্ডিকেট শিপইয়ার্ডে নিয়ে জাহাজটি কাটতে শুরু করে।

জাহাজের মালিক জানান, পরিচিত একজনের ফোনে তিনি ঘটনাটি জানতে পারেন এবং রাতেই ঘটনাস্থলে গিয়ে জাহাজ কাটা নিশ্চিত হন। তবে যোগাযোগের চেষ্টা করলেও ছাত্রদল নেতা শাহাদাত হোসেনের ফোন বন্ধ পাওয়া যায়।

অভিযুক্ত শাহাদাত হোসেনের বাবা রফিকুল ইসলাম জানান, বিষয়টি জেনে জাহাজ কাটার কাজ বন্ধ করা হয়েছে এবং মালিকপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় না আসতেই বিখ্যাত ‘সিরাজ উদ্যান’ নাম হয়ে গেল ‘শিবাজি উদ্যান’

জাহাজ কেটে বিক্রির অভিযোগ ছাত্রদলের সাবেক নেতার বিরুদ্ধে

আপডেট সময় ১২:২১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫