ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

পবিত্র মসজিদুল হারাম ও নববীতে ৩০ দিনে ৬ কোটি মুসল্লির আগমন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

গত ৩০ দিনে দুই পবিত্র মসজিদে আগত জিয়ারতকারীর সংখ্যা ৬ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ১৫৩ জনে পৌঁছেছে। গত জমাদিউল আউয়াল মাসে এই সংখ্যক মানুষ মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগমন করেছেন। যা পূর্ববর্তী মাসের তুলনায় ১ কোটি ২১ লাখের বেশি। বুধবার এ তথ্য জানিয়েছে হারামাইন বিষয়ক জেনারেল অথরিটি।

এ সময়ে মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন ২ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৬৭৯ জন। এর মধ্যে মাতাফ এলাকায় ছিলেন ১ লাখ ৪৮৯ জন। আর মাসজুড়ে ওমরাহ পালন করেছেন ১ কোটি ৩৯ লাখ ৭২ হাজার ৭৮০ জন।

একই মাসে মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন ২ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ১৮৫ জন। এর মধ্যে রওজা শরিফে ইবাদত করেছেন ৯ লাখ ১২ হাজার ৬৯৫ জন। রাসুলুল্লাহ (সা.) ও দুই সাহাবি আবু বকর ও ওমর (রা.)-এর রওজায় সালাম পেশ করেছেন ২৩ লাখ ৬৩ হাজার ৩২৫ জন।

জানা গেছে, দুই পবিত্র মসজিদের দর্শনার্থী ও ইবাদতকারীর সংখ্যা নির্ধারণে হারামাইন অথরিটি সেন্সরভিত্তিক আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। প্রধান প্রধান প্রবেশপথে এই ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ, জনস্রোতের গতিবিধি শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বিত ব্যবস্থাপনা আরও কার্যকর করা হচ্ছে। সূত্র : সৌদি গেজেট

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

পবিত্র মসজিদুল হারাম ও নববীতে ৩০ দিনে ৬ কোটি মুসল্লির আগমন

আপডেট সময় ০৩:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫