ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এভারকেয়ারে খালেদা জিয়া সিসিইউতে—নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৪১৫ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে সরিয়ে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির এই তথ্য যুগান্তরকে নিশ্চিত করেন।

গত রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, দুপুর ১টায় তিনি হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজখবর নেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দলের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এভারকেয়ারে খালেদা জিয়া সিসিইউতে—নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে

আপডেট সময় ০৬:২৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫