ঢাকা ও আশপাশের এলাকায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল সোয়া চারটার দিকে তিন দশমিক ছয় মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার ঘোড়াশাল।
বিবিসি বাংলাকে আবহাওয়াবিদ রুবায়েত কবির জানিয়েছেন, এটি সাম্প্রতিক বড় ভূমিকম্পের আফটারশক—এ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তার কিছু নেই।
এর আগের দুই দিনের ব্যবধানে বাংলাদেশে চারবার ভূমিকম্প অনুভূত হয়। গত শুক্রবার নরসিংদী জেলায় উৎপত্তি হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ বিভিন্ন এলাকা কেঁপে ওঠে, যাতে ঢাকাসহ তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু এবং চার শতাধিক মানুষ আহত হন।
এর পরদিন শনিবার সকাল ও সন্ধ্যায় স্বল্প ব্যবধানে আরও তিন দফা ভূকম্পন অনুভূত হয় ঢাকাসহ আশপাশের এলাকায়।

ডেস্ক রিপোর্ট 
























