ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা ১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক রাবি শিক্ষকের পোস্টে বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ আখ্যা, ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা জনগণের ম্যান্ডেট পেলে আবারও দুর্নীতিবিরোধী লড়াইয়ের নেতৃত্ব দেবে বিএনপি: তারেক রহমান উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোকে বিএনপি নেতা হারুনুর রশীদের মৃত্যু ভারতের সমর্থন নয়, জনগণকে নিয়েই ক্ষমতায় যেতে চাই: হাসনাত আবদুল্লাহ আমদানি করা ৪০ টাকার পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ১২০ টাকায় বিশিষ্ট ইসলামিক প্রচারক তারিক আল-সুওয়াইদানের নাগরিকত্ব বাতিল করল কুয়েত

ঠাকুরগাঁও কোর্ট চত্বরে বাউলশিল্পীদের ওপর অতর্কিত হামলা, আহত ৩

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে আজ বুধবার দুপুরে বাউলশিল্পীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিন বাউলশিল্পী আহত হয়ে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাউল আবুল সরকারের মুক্তি এবং বাউলদের ওপর সাম্প্রতিক হামলার বিচার দাবিতে ‘সম্প্রীতির ঐক্য, ঠাকুরগাঁও’ ব্যানারে চৌরাস্তা মোড়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশের আগে এই হামলার ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সমাবেশে অংশ নিতে আসা কয়েকজন বাউল কোর্ট চত্বরে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত হঠাৎ সেখানে ঢুকে লাঠিসোঁটা দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং আহতদের হাসপাতালে পাঠায়। বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল।

আহত শিল্পীদের একজন জানান, তিনি ব্যক্তিগত মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন। হাজিরা শেষে সহযোগীদের সঙ্গে চা পান করার সময় কোনো কারণ ছাড়াই কয়েকজন লোক অতর্কিতে তাঁদের ওপর হামলা চালায়।

ওসি সরোয়ারে আলম খান আরও বলেন, হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কোর্ট চত্বরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের মাধ্যমে তাঁদের শনাক্তের চেষ্টা চলছে। আহত বাউলশিল্পীরা মামলা করলে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান

ঠাকুরগাঁও কোর্ট চত্বরে বাউলশিল্পীদের ওপর অতর্কিত হামলা, আহত ৩

আপডেট সময় ১১:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫