গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে ১৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে পিঞ্জরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের নেতৃত্বে তারা বিএনপির সঙ্গে যুক্ত হন।
যোগদানকৃত নেতাকর্মীদের মধ্যে আছেন আবুল কাসেম, রাজিব শেখ, জাহাঙ্গীর শেখ, সদানন্দ বৈদ্য, স্বপন বৈদ্য, শ্রীনাথ বৈদ্য, সুশান্ত বৈদ্য, নীলকন্ঠ দেউড়ি, ধলু বৈদ্য, লায়েক শেখ, শাহিন শেখ, জসিম শেখ, রফিক শেখ, রসুল শেখ, খোকন শেখ ও হাবি শেখ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার জানান, দলে যোগদানকারীদের সানন্দে গ্রহণ করা হয়েছে এবং আশা করা হচ্ছে ভবিষ্যতে আরও অনেক আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদান করবেন। আনোয়ার হোসেন বলেন, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করছেন এবং এসএম জিলানীর হাতকে শক্তিশালী করার জন্য মাঠে কাজ করবেন।
উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।
ঢাকা
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাবা অসুস্থ, তাই হ্যাটট্রিক করেও কেঁদেছিলেন মেসি?
ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ, সংসদে বিতর্ক
ভারতে পাচারের সময় বিজিবির হাতে ২টি পাওয়ার টিলার জব্দ
‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’
লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো
বিশ্বকাপে বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার, তিন ম্যাচ নিষিদ্ধ থেম্বা জোয়ানে
পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
জামায়াত নির্বাচনে ইসলামের কথা বলে জাতিকে ধোঁকা দিয়েছে: রেজাউল করীম
শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড
বরাদ্দ ফ্ল্যাটের জন্য সংসদে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াতের এমপি
গোপালগঞ্জের ১৭ আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৯:৪৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- ২৫৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
























