ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
“দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?” পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল: জামায়াত আমির আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল বিশ্রামের সুযোগ দেওয়া হলো না ইরানি খেলোয়াড়দের, ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ ‘এটি হাসিনার সরকার না, দেশের আত্মসম্মান বিকিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক নয়’ জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কাজ করার আহ্বান ড. কামালের বিএসএফকে পুশ ইনে সহায়তার অভিযোগে বিজিবির হাতে আটক ৭ বাংলাদেশি আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ ‘তারেক রহমান আসলেও কাজ হবে না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

বিএনপির কেউ দুর্নীতি ও চাঁদাবাজি করলে তাকেও পুলিশে ধরিয়ে দিতে হবে: শামা ওবায়েদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

এবার ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দল আমাকে শিক্ষা দিয়েছে, দুর্নীতিকে না বলতে হবে। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজিকে না বলতে হবে। দুর্নীতি ও চাঁদাবাজি আমার পরিবার বা বিএনপির কেউ করলেও তাকে পুলিশে ধরিয়ে দিতে হবে। এর বাইরে কোনো কথা নেই। আমি মানুষের সেবা করতে চাই। কেউ যখন দুর্নীতি করে, তখন আমার সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয়। সাধারণ জনগণের পটেক মেরে তারা দুর্নীতি করে। এই মাটিতে এমন কোনো কাজ করতে দেওয়া হবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অনেকে ধর্মের কথা বলে। আমার ধর্ম হচ্ছে, আমি সৎ পথে থাকব। আমি আল্লাহকে ভয় পাব। আমি মানুষের সেবা করব। মানুষের পাশে থাকব। তার চেয়ে বড় ধর্ম আমার মনে হয়, জগতে নাই। আমরা সমাজের শান্তি চাই। সবাই মিলে মিশে ঐক্যবদ্ধ থাকবেন। কোনো ধরণের মারামারি ও সংঘর্ষে জড়াবেন না। আমি আপনাদের পাশে আছি এবং থাকব।

উঠান বৈঠকে উপস্থিত জনগনের কাছে ভোট চেয়ে শামা ওবায়েদ বলেন, আমার সঙ্গে আপনাদের নির্বাচনের সম্পর্ক না। আমি বিশ্বাস করি আপনাদের সঙ্গে আমার আত্মা ও হৃদয়ের সম্পর্ক। এই সম্পর্ক নির্বাচন ও রাজনীতির সঙ্গে নেই। সুতরাং আপনারা শুধু আল্লাহর কাছে দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য কাজ করতে পারি। আপনারা একটা ভোট দিলে আমি কাজ করার সুযোগ পাব। আল্লাহতায়ালা আমাকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমি যেন আপনাদের জন্য কিছু করতে পারি। যেমন আমার বাবা করে গেছেন। তিনি টাকা-পয়সা ও বাড়ি-গাড়ি বানায় নাই। তিনি ব্যাংকে দেনা রেখে মারা গেছেন।

বিএনপির এই নেত্রী বলেন, ধানের শীষ এই দেশের গণমানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক। গত ১৭ বছর আমাদের ভোটাররা ভোট দিতে পারে নাই। এবার তারা উৎসব মুখরভাবে ভোট দিতে পারবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

“দিল্লি থেকে ফেরা পরপরই প্রতিবাদ, কী বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা?”

বিএনপির কেউ দুর্নীতি ও চাঁদাবাজি করলে তাকেও পুলিশে ধরিয়ে দিতে হবে: শামা ওবায়েদ

আপডেট সময় ১২:২৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬