ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর অভিযান, ভারতের ‘মদতপুষ্ট’ ৭১ সন্ত্রাসী নিহত গোপনে বৈঠক করতে সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহু সামনে যদি একটি সাপ ও একটি জামায়াত আসে, তবে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে: ফজলুর রহমান  নির্বাচনে জিতলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশ্রুতি দিলেন বেন গভির শৌচাগারে যাওয়ার কথা বলে প্রিজনভ্যানে চিৎকার, পুলিশকে ফাঁকি দিয়ে দৌঁড়ে পালাল শীর্ষ সন্ত্রাসী মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ, বয়স হয়েছিল ১০০ শাশুড়ির সামনে চড় মারায় বাবাকে হত্যা, ২ দিন পর থানায় এসে যুবকের আত্মসমর্পণ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তায় ২ হাজার পুলিশ শিকে মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিলেন ট্রাম্প সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম

বিশ্বের ‘সবচেয়ে বাজে’ লিগের স্বীকৃতি পেল বিপিএল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ২৯১ বার পড়া হয়েছে

‘আইপিএল ও বিগব্যাশের পর সেরা লিগ বিপিএল’ – কথাটা যখন বলেছিলেন, তখনই সমালোচনার মুখে পড়ে গিয়েছিলেন তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তখনও শীর্ষ লিগের ধারেকাছেও ছিল না বিপিএল। এরপর থেকে বিপিএলের মানের গ্রাফ স্রেফ নিচের দিকেই নেমেছে। এবার বিপিএলের কপালে আরও এক লজ্জাজনক এক তকমা জুটে গেল। বিশ্বের ‘সবচেয়ে বাজে’ লিগের তকমা পেয়ে গেছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগটি।

আইসিসি স্বীকৃত ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অবস্থান দশম। সম্প্রতি এই তথ্য জানিয়েছে ব্রিটিশ ম্যাগাজিন ‘দ্য ক্রিকেটার’। বিপিএল ক্রিকেট বিশ্বের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু জনপ্রিয় হওয়া তো দূরের কথা, বিপিএলের মান ক্রমশ নিচের দিকে নামছে। নানা অনিয়ম এবং অব্যবস্থাপনার কারণে বিপিএল আন্তর্জাতিক গণমাধ্যমেরও চোখ এড়ায় না, সেটা বোঝা গেল এবার দ্য ক্রিকেটারের পর্যালোচনায়। ফ্র্যাঞ্চাইজি লিগ পর্যালোচনা করে তাদের তৈরি র‌্যাংকিংয়ে বিশ্বের সবচেয়ে তলানির ফ্র্যাঞ্চাইজি লিগ হিসাবে চিহ্নিত হয়েছে বিপিএল।

এদিকে চারটি মানদণ্ডের ওপর ভিত্তি করে এই র‌্যাংকিং করেছে দ্য ক্রিকেটার। সেগুলো হলো- বিনোদনমূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা এবং সামগ্রিক অবস্থান। দশটি লিগের মধ্যে চালানো এই পর্যালোচনায় বিপিএল তিনটি ক্যাটাগরিতেই রয়েছে দশ নম্বরে। শুধু স্থায়িত্ব বা গ্রহণযোগ্যতার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি ২০ রয়েছে দশম স্থানে, যেখানে বিপিএল নবম।

‘দ্য ক্রিকেটার’ জানিয়েছে, আর্থিক অনিয়ম ও দুর্নীতির কারণে কম রেটিং পেয়েছে লংকান প্রিমিয়ার লিগ (এলপিএল) ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তাদের মতে, ‘সবচেয়ে নিচে থাকা দুটি টুর্নামেন্ট এলপিএল এবং বিপিএল, যেগুলোর সঙ্গে আর্থিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ লেগেই আছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর অভিযান, ভারতের ‘মদতপুষ্ট’ ৭১ সন্ত্রাসী নিহত

বিশ্বের ‘সবচেয়ে বাজে’ লিগের স্বীকৃতি পেল বিপিএল

আপডেট সময় ০৯:২৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬