ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

বাসের এক তৃতীয়াংশ ফেরির বাইরে-ভেতরে যাত্রী, আরেক ফেরিঘাটের ছবি ভাইরাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

এবার রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনার কয়েকদিন পড়েই পটুয়াখালীর বাউফলের বগা ফেরিঘাট এলাকায় একটি বাসের প্রায় একাংশ ফেরির বাইরে থাকার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, সাকুরা পরিবহনের ওই বাসটির পেছনের অংশ ফেরির বাইরে অবস্থান করছে। ভেতরে কিছু যাত্রীদেরও অবস্থান করতে দেখা গেছে।

আজ শনিবার (২৮ মার্চ) পটুয়াখালীর স্থানীয় একটি ফেসবুক গ্রুপে একটি অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে বলা হয়েছে, ‘বগা ফেরি ঘাটে ফেরিতে বাস উঠছে এতটা রিস্ক নেওয়ার কি দরকার, দৌলোদিয়ার ঘটনা থেকে আমাদের অনেক কিছু, শেখা দরকার।

পোস্টের কমেন্টে আল আমিন নামের একজন কমেন্ট করেছেন, ‘আমাদের দেশের মানুষ কখনো মানুষ ছিলো না আর কখনো মানুষ হবেও না। একটা দুর্ঘটনা দেখে তো মানুষ শিক্ষা পেতে পারে, এই তো তিন দিন হলো কতগুলো তাজা প্রাণ পানিতে ডুবে গেলো! আরে বাংলাদেশে মানুষের জীবনের মূল্যের থেকে টাকা পয়সার মূল্য বেশি।

মৃদুল নামের অন্য একজন লেখেন, ‘এটা একমাত্র সাকুরার দ্বারাই সম্ভব। এরা যাত্রীদের সার্ভিস নিয়ে চিন্তা করে না, যাত্রীদের জীবনের মূল্যও দেয় না।এর আগে বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নং পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের ওই বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে এখন পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

বাসের এক তৃতীয়াংশ ফেরির বাইরে-ভেতরে যাত্রী, আরেক ফেরিঘাটের ছবি ভাইরাল

আপডেট সময় ০৩:১৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬