ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধ না থামলে জ্বালানি সংকট সমাধান সম্ভব নয়: রিজভী নাসীরুদ্দীন পাটওয়ারীকে নোংরা ভাষায় জবাব দেওয়া ঠিক হয়নি: রাশেদ খাঁন হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান সমকামী প্রেমের টানে মাগুরায় খ্রিস্টান তরুণী, করতে চায় বিয়ে বিমানের টিকিটের ছবি পাঠিয়ে বলেছিলেন প্রস্তুত থাকতে, তিন ঘণ্টা পরই এলো মৃত্যুর খবর সভাপতির মেয়াদ শেষ হওয়ার আগেই রোহিঙ্গা সমস্যার সমাধান করবেন: ইসলামী আন্দোলন ইসরায়েলের পণ্যে নিষেধাজ্ঞায় একজোট যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১২ দেশ কোমরে শিকল-অঝোরে কাঁদছিল কিশোরী, সিলেটের ভিডিও ছড়িয়ে চাঞ্চল্যের সৃষ্টি  মাত্র চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

প্রেমের টানে চুয়াডাঙ্গায় ইন্দোনেশিয়ার তরুণী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ৮৩৭ বার পড়া হয়েছে

প্রায় ১৩ বছর আগে ভাগ্যের চাকা ঘোরাতে সিঙ্গাপুর যান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার অনুপনগর গ্রামের আনারুল ইসলামের ছেলে শোভন আলী (৩০)। পাঁচ বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় সিঙ্গাপুরে কর্মরত ইন্দোনেশিয়ান তরুণী সুন্দরী জুমিয়াতির (২৫) সঙ্গে।

প্রথমে কথা বলা এরপর শুরু হয় দুজন দুজনকে ভালোলাগা। আর এই ভালোলাগাই পরিণত হয় ভালোবাসায়। গত বছর দেশে আছেন শোভন। ফোনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ ছিল তাদের দুজনের।

গত রোববার (২৫ মে) ভালোবাসার টানে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসেন সিঙ্গাপুর প্রবাসী ইন্দোনেশিয়ার তরুণী জুমিয়াতি।

এদিকে প্রিয় মানুষটিকে দেখার জন্য চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসেন সিঙ্গাপুর প্রবাসী সুন্দরী এই তরুণী। গত রোববার সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসেন সিঙ্গাপুর প্রবাসী ইন্দোনেশিয়ান তরুণী আইজুমি।

জানা যায়, সোমবার বেলা ১১টায় পৌঁছান আলমডাঙ্গা উপজেলার অনুপনগর গ্রামে প্রেমিক শোভনের বাড়িতে। বিদেশি এই তরুণীকে একনজর দেখতে ভিড় জমান অনেকেই। শোভনের পরিবার সানন্দে গ্রহণ করেছে এই তরুণীকে।

শোভন আলী বলেন, সিঙ্গাপুরে কাজ করার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় জুমিয়াতির সাথে। তারপর তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি গত এক বছর আগে দেশে ফিরেছি। তারপরও জুমিয়াতির সঙ্গে ফোনে যোগাযোগ ছিল। সোমবার সে আমাদের বাড়িতে এসেছে। সোমবারই আমাদের বিয়ে হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ না থামলে জ্বালানি সংকট সমাধান সম্ভব নয়: রিজভী

প্রেমের টানে চুয়াডাঙ্গায় ইন্দোনেশিয়ার তরুণী

আপডেট সময় ১১:৪৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫