ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেখি, বোর্ডকে বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কিনা: তামিম এক ভূমিকম্পেই  কেঁপে উঠল বাংলাদেশসহ পাঁচ দেশ এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম এবার ইয়েমেন থেকে মিসাইল নিক্ষেপ, ইসরায়েলে বাজছে সতর্কতামূলক সাইরেন ৭০ ঘণ্টা পর সেই ১০ জনকে শূন্যরেখা থেকে সরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ ৪৮০০ জনকে ওপারে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: মুখ্যমন্ত্রী শুভেন্দু ৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে ধ্বংসলীলা, ধসে পড়েছে বহু ভবন কোরআনে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানের ফুটবলাররা নেতানিয়াহুর ইরান চুক্তি মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই: ট্রাম্প  আ. লীগের ফিরে আসার আতঙ্কে অনেকের হাত-পা কাঁপছে: রনি

❝‘আমরা এক থাকলে আর হাসিনার মতো কেউ আসতে পারবে না’—সারজিস আলম❞

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “আমরা এক থাকলে হাসিনার মতো কেউ আর আসতে পারবে না। যত বড় খুনিই হোক, তাদের প্রতিহত করা হবে।”

শনিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন আয়োজিত মহাসমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন’—এই দাবিকে সামনে রেখে আয়োজিত সমাবেশে সারজিস আলম অভিযোগ করেন, “বিগত দিনে পাঞ্জাবি-টুপি পরা লোকদের নানা ভাবে হয়রানি করা হয়েছে। তবে ভবিষ্যতের বাংলাদেশে কেউ আর এসব বর্বরতা করতে পারবে না।”

তিনি আরও বলেন, “চব্বিশ-পরবর্তী বাংলাদেশে কেউ কারও প্রোপাগান্ডায় প্রভাবিত হবে না। দেশ, জনগণ ও খুনিদের বিচারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ।”

সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানানোর পাশাপাশি তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলকে সামনে রেখে হবে না।”

মহাসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সেখানে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেখি, বোর্ডকে বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কিনা: তামিম

❝‘আমরা এক থাকলে আর হাসিনার মতো কেউ আসতে পারবে না’—সারজিস আলম❞

আপডেট সময় ১০:৩৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫