ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন! প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: জাতিসংঘে ড. খলিলুর বিএনপির কার্যালয় পোড়ানো মামলায় গ্রেপ্তার, পরদিনই আ.লীগ কর্মীর জামিন

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের ঘোষণা ইয়েমেনের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

এবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে চতুর্থ ধাপে প্রবেশ করেছে। নতুন ঘোষণায় তারা জানায়, এবার থেকে ইসরায়েলি বন্দর ব্যবহারে জড়িত যে কোনো দেশের যে কোনো কোম্পানির জাহাজ তাদের হামলার লক্ষ্য হবে, যদি তা হুতিদের ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে।

গতকাল রোববার রাজধানী সানায় এক বিবৃতিতে হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব জাহাজকে এখন থেকে আমরা বৈধ লক্ষ্য মনে করব।

গাজায় চলমান যুদ্ধকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করে হুতিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকে দায়ী করেছে। তাদের দাবি, ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও গাজা অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তারা তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে।

হুতিদের পক্ষ থেকে সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক করে বলা হয়েছে—ইসরায়েলি বন্দর ব্যবহারে সম্পৃক্ততা বন্ধ না করলে, তাদের জাহাজও হুমকির মুখে পড়বে। তবে হুতিরা জানিয়েছে, যদি ইসরায়েল গাজায় সামরিক অভিযান বন্ধ করে এবং অবরোধ প্রত্যাহার করে, তাহলে তারাও সব ধরনের হামলা স্থগিত করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের ঘোষণা ইয়েমেনের

আপডেট সময় ১১:০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫