ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিউগিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার শহীদ হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ মার্কিন সেনামুক্ত ইরাককে স্বাগত জানাল ইরান স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে সংবিধান নিয়ে ব্যস্ত: গোলাম পরওয়ার সারের সংকট নিয়ে আন্দোলন বিএনপিকে হেয় করার চক্রান্ত: মীর শাহে আলম চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনা বিদায়, ইরাকে ৪ দিনের ছুটির ঘোষণা মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক সালমান মুক্তাদিরের সব ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

আগামীতে যেন মন্দির পাহারা দিতে না হয়, এমন বাংলাদেশ গড়তে চাই: নাহিদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামীতে যেন মন্দির পাহারা দিতে না হয়, এমন বাংলাদেশ গড়তে চাই।রোববার (২৭ জুলাই) রাতে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে জামালপুর শহরের দয়াময়ী মন্দিরে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতি, সব নাগরিকের জন্য একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। যেখানে প্রতিটি মানুষ তার নাগরিক অধিকার ও মর্যাদা পাবে। সবাই সমান হিসেবে বিবেচিত হবে।

তিনি আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি- যেখানে সংখ্যালঘু বিভেদের ঊর্ধ্বে গিয়ে সবাই সমান হবো। যে বাংলাদেশে আমাদের আর মন্দির পাহারা দেওয়ার মত ঘটনা আসবে না। সব ধর্মের মানুষ নিরাপত্তার সঙ্গে প্রার্থনা করতে পারবে। আমরা প্রত্যকটি ধর্মীয় এবং জাতীয় যে সংস্কৃতি রয়েছে, সেটার পক্ষে কথা বলছি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই আহ্বায়ক বলেন, আমরা জানি গত ৫৪ বছরে বাংলাদেশে বৈষম্য রয়েছে। সমান অধিকার, মুক্তিযুদ্ধের সাম্য, ন্যায় বিচার ও মর্যাদা আমরা নিশ্চিত করতে পারিনি। কিন্ত তরুণরা গণঅভ্যুত্থানে নেমেছে, এবার একটা নতুন বাংলাদেশের আকাঙ্খা করছে। আমরা চাই সেই বাংলাদেশ এবার তৈরি করতে, সে লক্ষ্যে নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। আমরা আপনাদের কাছে দোয়া ও আশীর্বাদ চাই।

তিনি বলেন, তরুণদের রাজনৈতিক দল হিসেবে, এই দলে শুধু তরুণ নয় সব বয়সের মানুষ রয়েছে। নারী, পুরুষ সব ধর্মের মানুষ রয়েছে। আপনারা সহযোগিতা করবেন। এই এনসিপি নেতা বলেন, রাজনৈতিক দল হিসেবে আমরা অবশ্যই বাংলাদেশের সব ধর্ম, জাতি বর্ণ, সবার সঙ্গে থাকব। ন্যায় বিচারের পক্ষে থাকব, সত্যের পক্ষে থাকব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিউগিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

আগামীতে যেন মন্দির পাহারা দিতে না হয়, এমন বাংলাদেশ গড়তে চাই: নাহিদ

আপডেট সময় ১১:২৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫