ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদাবাজির সঙ্গে জড়িত ‌‘বিএনপির দোসরদের’ তালিকা প্রকাশ করলেন পাটওয়ারী ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য ব্রিজের ওপর রেখে গেল ছাত্রলীগ নিখোঁজ ৪ বছরের শিশুর মরদেহ  মিলল ফুফুর কক্ষের বাক্সে শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকার অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা  মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না: গালিবাফ তোরা আমাকে ভালো হতে দিলি না: সালমান মুক্তাদির চাপ দিলে নাম প্রকাশ করে দেব: কুমিল্লার এসপি স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন মাহাথির মোহাম্মদ

রাষ্ট্রের মূলনীতিতে আল্লাহর ওপর আস্থা-বিশ্বাস প্রতিস্থাপন চায় জামায়াত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

এবার সংবিধানে রাষ্ট্রের মূলনীতিতে ‌‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ প্রতিস্থাপন চায় জামায়াত। গতকাল রোববার (২৭ জুলাই ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ১৯ তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

রফিকুল ইসলাম খান বলেন, পঞ্চম সংশোধনীর মাধ্যমে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন এটা করতে হবে। পাশাপাশি সংস্কার কমিশনের প্রস্তাব সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখিত হবে। এখানে কয়েকটি দল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের বিরোধিতা করেছে। তবে, আমরাসহ অধিকাংশ দলই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস মূল নীতিমালায় সংযোজন করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে।

তিনি বলেন, সংসদে নারী প্রতিনিধিদের ব্যাপারে কমিশন প্রস্তাব দিয়েছে, এক তৃতীয়াংশ নারী সদস্য থাকবে কমপক্ষে। অর্থাৎ ৩০০ আসন পুরুষ, ১০০ আসন নারী, ৪০০ আসনের পার্লামেন্টের ব্যাপারে অধিকাংশ দলই ঐক্যমত পোষণ করেছে। তবে, নারী আসনের নির্বাচন প্রক্রিয়া কি হবে? এটা নিয়ে এখন আলোচনা চলছে। জামায়াতের বক্তব্য এ ব্যাপারে খুবই পরিষ্কার, আমরা ১০০ আসনের নারী প্রতিনিধি থাকতে পারে। এটা ৩০০ আসনের ভোটের আনুপাতিক হারে নারী আসন নির্ধারিত হবে। অর্থাৎ পিআর পদ্ধতিতে ১০০ আসনে নারী সংসদ সদস্যদের ব্যাপারে একমত পোষণ করেছি।

জামায়াতের এই নেতা বলেন, একজন ব্যক্তি জীবদ্দশায় সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবে এ প্রস্তাবে সবাই একমত হয়েছে। আমরাও এই প্রস্তাবে একমত পোষণ করেছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজির সঙ্গে জড়িত ‌‘বিএনপির দোসরদের’ তালিকা প্রকাশ করলেন পাটওয়ারী

রাষ্ট্রের মূলনীতিতে আল্লাহর ওপর আস্থা-বিশ্বাস প্রতিস্থাপন চায় জামায়াত

আপডেট সময় ১১:৫১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫