ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ইরান তেল বিক্রি করতে না পারলে, এই অঞ্চলের কেউ তেল বিক্রি করতে পারবে না: গালিবাফ চাঁদাবাজির সঙ্গে জড়িত ‌‘বিএনপির দোসরদের’ তালিকা প্রকাশ করলেন পাটওয়ারী ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য ব্রিজের ওপর রেখে গেল ছাত্রলীগ নিখোঁজ ৪ বছরের শিশুর মরদেহ  মিলল ফুফুর কক্ষের বাক্সে শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকার অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা  মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না: গালিবাফ তোরা আমাকে ভালো হতে দিলি না: সালমান মুক্তাদির

অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না: নাহিদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৫০৩ বার পড়া হয়েছে

এবার জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অনেকে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রপাগন্ডা করার চেষ্টা করছে। আমরা নাকি নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করছি, আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণ অভ্যুত্থানের দিকে না নিয়ে যেতাম, সরকার পতনের দিকে না নিয়ে যেতাম, সরকার পতনের দিকে না নিয়ে যেতাম তাহলে শেখ হাসিনা সরকারের অধীনে আপনারা নির্বাচনের জন্য চার বছর অপেক্ষা করতেন।

আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে জুলাই পদযাত্রা শেষে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমানের সভাপতিত্বে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপির পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কার আন্দোলন থেকে এই আন্দোলনকে আমরা গণ অভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিলাম। আমরা অবশ্যই নির্বাচন চাই, আমরা ভোটাধিকার চাই, আমরা মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। কিন্ত আমরা বলেছি শুধু মাত্র ভোটাধিকারের মাধ্যমে, শুধুমাত্র এক সরকার থেকে আরেক সরকারের পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোনো পরিবর্তন হবে না। আপনার আমার জীবনের পরিবর্তন হবে যদি সংস্কার হয়, যদি অর্থনৈতিক, শিক্ষার, স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হয় এবং যদি প্রকৃত গণতন্ত্র আমরা নিশ্চিত করতে পারি।

নাহিদ ইসলাম বলেন, আমরা এমন একটা সংসদ যদি তৈরি করতে পারি যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে। যেখানে এক ব্যক্তি কেবল মাত্র প্রধানমন্ত্রীর কথায় পুরো রাষ্ট্র ও সরকার পরিচালিত হবে না। আমরা সেই সরকার, সেই রাষ্ট্র ব্যবস্থার জন্য নতুন দেশের জন্য কথা বলে যাচ্ছি। ফলে আপনাদের থেকে আমরা নির্বাচন বেশি চাই। আমরা সংস্কার চাই, বিচার চাই, নির্বাচন চাই এবং সর্বপোরি মানুষের ভাগ্য পরিবর্তন চাই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না: নাহিদ

আপডেট সময় ০৩:১৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫