ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’ ফাঁসির আতঙ্কে আ.লীগের পলাতক নেতারা, হাসিনার সিদ্ধান্তে চরম ক্ষোভ ও হতাশা সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয় করার হুঁশিয়ারি আলোচনা না করে ভাইভায় নম্বর বাড়ালে কঠোর আন্দোলন: হুঁশিয়ারি নাহিদ ইসলামের সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন আড়াই বছরের মেয়েকে রেখে চিরবিদায় সেনাসদস্য রিফাতের, গ্রামজুড়ে শোকের মাতম ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার ইবি শিবির নেতাকে থাপ্পড়ের জেরে সংঘর্ষ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হলের অবৈধ শিক্ষার্থী

গুজবে বিভ্রান্ত হবেন না: বন্ধুকে মারধরের অভিযোগে তাসকিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৭১৯ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে এক বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বন্ধু সিফাতুর রহমান সৈকত মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগও করেছেন। আজ সোমবার (২৮ জুলাই) সকালে এই ঘটনা গণমাধ্যমে আসার পর বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট করেছেন তাসকিন। টাইগার পেসার সবাইকে অনুরোধ করেছেন, ‘গুজবে বিভান্ত্র হবেন না’।

পোস্টে তাসকিন লিখেছেন, ‘আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজববে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোন ভাবে এমনটা হওয়ার কথা নয় । শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। ((মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত)) আশা করি সত্য এর সাথেই থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না।’

এদিকে বিষয়টি নিয়ে বিসিবির পরিচালক এবং মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘মিডিয়ায় সকালে খবরটি দেখেছি। আমাদের পক্ষ থেকে আমিনুল ইসলাম বুলবুল ও ফাহিম ভাইও বিষয়টি দেখছেন। তদন্ত শুরু হয়েছে। যদি ঘটনা সত্য হয়, তবে সেটি অত্যন্ত দুঃখজনক। জাতীয় দলের একজন আইকন ক্রিকেটারের এমন ঘটনায় জড়ানো উচিত নয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর মন্তব্য করতে চাই না।’

উল্লেখ্য, জাতীয় দলে আসার পর থেকেই তাসকিন ছিলেন বোর্ড এবং খেলোয়াড়দের গুডবুকে। কখনো বোর্ডের নির্দেশ অমান্য করে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগও খেলতে যাননি। সেই তাসকিনকে নিয়ে এখন এত বড় অভিযোগ! সময়ের সঙ্গে বড় তারকা ট্যাগ পাওয়া তাসকিনের বিরুদ্ধে এমন অভিযোগকে রীতিমতো দুঃখজনক বলে মন্তব্য করেছেন অনেকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আ. লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা-প্রশ্নে আ স ম ফিরোজ বললেন, ‘আমি মনে করি না’

গুজবে বিভ্রান্ত হবেন না: বন্ধুকে মারধরের অভিযোগে তাসকিন

আপডেট সময় ০৬:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫