ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসরায়েলিদের দেশ ছাড়ার নির্দেশ দিল মালয়েশিয়া বিশ্ব ফুটবল পরিচালনায় ‘অযোগ্য’ ইনফান্তিনো: অভিযোগ ভারতের ৪৪ বিমানবন্দর প্রকল্পের পেছনের কারণ কী সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে তোপের মুখে এমপি কঙ্গনা স্পিকারের সিদ্ধান্ত পেলেই গাজী নজরুলের আসন নিয়ে পদক্ষেপ নেবে ইসি সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা এবার ভারত সীমান্তে পঞ্চম প্রজন্মের ভয়ংকর যুদ্ধবিমান মোতায়ন করলো চীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ ভারত সীমান্তে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান মোতায়েন

গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিস আ.লীগের এজেন্ট ছিলেন: রাশেদ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। তার দাবি, গণঅভ্যুত্থানের সময় তারা আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে রাশেদ খান অভিযোগ করেন, জুলাই পদযাত্রার নামে এনসিপি আওয়ামী লীগের বিচারের চেয়ে বিএনপির বিরুদ্ধেই বেশি বক্তব্য দিচ্ছে। তিনি আরও দাবি করেন, সম্প্রতি প্রকাশিত হান্নান মাসুদের একটি অডিও শুনেই বিষয়টি সম্পর্কে তিনি ধারণা পান।

রাশেদ খান বলেন, ওই অডিওতে এমন বক্তব্য রয়েছে, যা থেকে তার মতে গণঅভ্যুত্থানের সময় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিলেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, যারা আন্দোলনের সময় আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে, তারা কীভাবে রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব নেবেন।

ফেসবুক পোস্টে তিনি আরও দাবি করেন, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হলেও ২ ও ৩ নম্বর সমন্বয়ক হওয়া সত্ত্বেও হাসনাত ও সারজিস উপদেষ্টা হতে পারেননি। এ বিষয়ে একজন ছাত্র উপদেষ্টার বরাত দিয়ে তিনি তাদের ‘জাতির সঙ্গে বেইমানি’ করার অভিযোগও তোলেন।

তবে রাশেদ খানের এসব অভিযোগের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম বা এনসিপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলিদের দেশ ছাড়ার নির্দেশ দিল মালয়েশিয়া

গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিস আ.লীগের এজেন্ট ছিলেন: রাশেদ খান

আপডেট সময় ১২:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬