ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই ‘লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত’: রাশেদ খাঁন ‘একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, তারা তা মেনে নিয়েছে’: আইনমন্ত্রী আসাদুজ্জামান ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেলের নতুন ভিডিও ভাইরাল, ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশ গ্রেপ্তার, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমা ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪ এআইয়ের অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা ভাবছে সরকার ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

আসছে ৬০ হাজার কোটির নতুন মেট্রোরেল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে নেওয়া হচ্ছে ‘এমআরটি লাইন-২’ প্রকল্প। গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জের তারাবো পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার পথে চলবে এই মেট্রোরেল। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০ হাজার ৮৩৭ কোটি টাকা

পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পে থাকবে ২৪টি স্টেশন। পাতাল ও উড়াল—দুই ধরনের রুটেই চলবে মেট্রোরেল। গুরুত্বপূর্ণ এই রুটে পুরান ঢাকার ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, জিগাতলা, সায়েন্স ল্যাব, নিউমার্কেট, আজিমপুর, লালবাগ, চকবাজার, মিটফোর্ড, নয়াবাজার, ধোলাইখাল, দয়াগঞ্জ, কাপ্তানবাজার ও ডেমরার মতো এলাকা যুক্ত হবে।

এ ছাড়া গুলিস্তান থেকে নয়াবাজার হয়ে সদরঘাট পর্যন্ত একটি শাখা লাইন নির্মাণের প্রস্তাবও রয়েছে।

প্রকল্পের অর্থায়নে বড় ভূমিকা রাখবে বিশ্বব্যাংক। সংস্থাটির কাছ থেকে প্রায় ৫৩ হাজার কোটি টাকা ঋণ সহায়তা চাওয়া হয়েছে। পাশাপাশি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক—এআইআইবির সঙ্গেও ঋণ সহায়তা নিয়ে আলোচনা হয়েছে।

বর্তমানে প্রকল্পটির প্রাক-প্রকল্প উন্নয়ন প্রস্তাব বা পিডিপিপি যাচাই করছে পরিকল্পনা কমিশন। এরপর উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ সংগ্রহের জন্য তা অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পাঠানো হবে।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে কাজ শুরু করে ২০৩০ সালের মধ্যে এই রুটে মেট্রোরেল চালুর পরিকল্পনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পুরান ঢাকার মতো ঘনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাকে মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত করার কারণে এমআরটি লাইন-২ রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সবচেয়ে বড় বিষয়, নতুন এই লাইনটি অন্যান্য মেট্রোরেলের সঙ্গেও যুক্ত হবে। ফলে গাবতলী, কমলাপুর ও সাইনবোর্ড থেকে বিভিন্ন রুটে যাতায়াতের সুযোগ পাবেন যাত্রীরা। পরবর্তী সময়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত লাইনটি সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই

আসছে ৬০ হাজার কোটির নতুন মেট্রোরেল

আপডেট সময় ১২:১৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬