ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জামায়াত সেক্রেটারির কুকুরের উৎপাত নিয়ে ৬ মাসেও ব্যবস্থা নেই, কর্মকর্তার টেবিলে কুকুর ছেড়ে প্রতিবাদ ব্যক্তি মালিকানার গাছ কাটতেও লাগবে সরকারি অনুমোদন, অমান্য করলেই মামলা ভারতের স্বাদহীন ইলিশকে ‘দেশি’ বলে বিক্রি করায় আড়তদারকে জরিমানা ‘আপনারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না’, শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার ব্রিকসের পর একাধিক বিশ্বনেতা অসুস্থ হওয়ার খবর নিয়ে যা বলছে ভারত চলতি মাসেই শেখ হাসিনার দেশে আসা উচিত, পুলিশ কিছুই করতে পারবে না: মন্তব্য ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার জামায়াতের লংমার্চে ঢুকে নাশকতার পাঁয়তারা করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন ভারত যথেষ্ট সদিচ্ছা দেখিয়েছে, এখন বাংলাদেশের পালা: সাবেক হাইকমিশনার

এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

একজন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সামলাতেই বিরোধী দলের ৯০ জন সংসদ সদস্যকে ‘কান্নাকাটি’ করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্য ঘিরে সংসদে বিরোধী দলের এমপিদের প্রতিক্রিয়া নিয়েও কটাক্ষ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

স্ট্যাটাসে তিনি বলেন, সংসদে বিএনপির আরও এমপিরা যদি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের মতো বক্তব্য দেওয়া শুরু করেন, তাহলে বিরোধী দলের এমপিরা ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’ বলা শুরু করবেন।

জামায়াতে ইসলামীর আমিরের নেতৃত্বে ছায়া মন্ত্রিসভা ঘোষণার প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, বৃহস্পতিবার প্রথমবারের মতো সংসদে যোগ দিয়েছেন জামায়াতের আমির। তার ভাষায়, ছায়া প্রধানমন্ত্রী ও ছায়া মন্ত্রিসভা ঘোষণার ‘গরম’ থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীকে একযোগে আক্রমণ করা হচ্ছে।

সংসদে বিরোধী দলের এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলতে দিচ্ছেন না বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে গিয়ে বক্তব্যে বাধা দিচ্ছেন। তবে সরকারি দলের এমপিরা এ সময় ‘ভদ্রতা’ দেখিয়েছেন।

রাশেদ খাঁনের ভাষ্য, সরকারি দলের সদস্যরা চাইলে জামায়াতের আমিরের বক্তব্যের সময় হৈচৈ করে পরিস্থিতি উত্তপ্ত করতে পারতেন। কিন্তু বিএনপি ক্ষমতায় থাকায় তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরও বলেন, বিরোধী দলের সদস্যদের বেশি যুক্তিতর্কে না জড়িয়ে তাদের কথা বলার সুযোগ দিতে হবে। তার দাবি, বলতে বলতেই তারা সংসদীয় রাজনীতিতে অভিজ্ঞ হয়ে উঠবেন।

এ সময় বিরোধী দলের এমপিদের রাজনৈতিক সক্ষমতা নিয়েও কটাক্ষ করেন রাশেদ খাঁন। তিনি বলেন, তারা এখনও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হালকা যুক্তি বা তর্ক করার মতো ‘ছাত্র হওয়ার যোগ্যতা’ অর্জন করেননি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধীদলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ খাঁন

আপডেট সময় ০১:০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬