ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জামায়াত সেক্রেটারির কুকুরের উৎপাত নিয়ে ৬ মাসেও ব্যবস্থা নেই, কর্মকর্তার টেবিলে কুকুর ছেড়ে প্রতিবাদ ব্যক্তি মালিকানার গাছ কাটতেও লাগবে সরকারি অনুমোদন, অমান্য করলেই মামলা ভারতের স্বাদহীন ইলিশকে ‘দেশি’ বলে বিক্রি করায় আড়তদারকে জরিমানা ‘আপনারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না’, শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার ব্রিকসের পর একাধিক বিশ্বনেতা অসুস্থ হওয়ার খবর নিয়ে যা বলছে ভারত চলতি মাসেই শেখ হাসিনার দেশে আসা উচিত, পুলিশ কিছুই করতে পারবে না: মন্তব্য ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার জামায়াতের লংমার্চে ঢুকে নাশকতার পাঁয়তারা করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন ভারত যথেষ্ট সদিচ্ছা দেখিয়েছে, এখন বাংলাদেশের পালা: সাবেক হাইকমিশনার

রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খাঁন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থান ঘিরে বিভিন্ন রাজনৈতিক ঘটনা ও বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির সাবেক নেত্রী ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ব্যঙ্গাত্মক মন্তব্য তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্যকে ‘দুষ্ট লোকের কথা’ বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে স্পষ্ট করেন, এসব তার নিজের বক্তব্য নয়।

রাশেদ খাঁনের দাবি, ১৯ জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর হাসনাত আবদুল্লাহকে নিয়ে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য ছড়িয়ে পড়ে। একইভাবে ডিবি হেফাজতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের নির্যাতনের অভিযোগের প্রসঙ্গ টেনে হাসনাত ও সারজিসকে নিয়েও নানা কথা বলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক’ বলার পর থেকেই রুমিনকে নিয়ে নতুন করে ব্যঙ্গাত্মক মন্তব্য ছড়িয়েছে।

তার ভাষ্য, চায়ের দোকানে কেউ কেউ এখন রুমিন ফারহানার বক্তব্যে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সুর খুঁজে পান। এমনকি তাকে সংসদে আওয়ামী লীগের ‘যোগ্য প্রতিনিধি’ বলেও কেউ কেউ মন্তব্য করছেন।

তবে এসব বক্তব্যের দায় নিতে অস্বীকার করে রাশেদ খাঁন শেষে বলেন, ‘এগুলো সব দুষ্ট লোকের কথা। কোনোটাই আমার কথা নয়।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খাঁন

আপডেট সময় ১১:২৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬