ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখি: সাদিক কায়েম দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা বিরোধী দলের আন্দোলন দেশের জন্য ক্ষতি: পানিসম্পদ মন্ত্রী জাতিসংঘের প্রতিবেদন, ভারতে বাংলাভাষী মুসলিম, দলিত ও রোহিঙ্গাদের ওপর নির্যাতন বাড়ার তথ্য, দিল্লির প্রতিবাদ আগে বিদ্যুতের জন্য ফোন চার্জ ‍দিতে পারতাম না: নয়ন এক মুসলিম দেশের ওপর হামলায় অন্য দেশের ভূমি ব্যবহার নয়: পেজেশকিয়ান জাতীয় চার নেতার মুরালকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়ে অপসারণ করলেন ইউএনও গ্রামে সরবরাহ বাড়াতেই রাজধানীতে লোডশেডিং নেপালে বন্যা-ভূমিধস: অপুদের দেশে ফেরার প্রস্তুতি, আটকে আছেন তাসরিফ রাজধানীতে মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের একজন আটক

বিরোধী দলের আন্দোলন দেশের জন্য ক্ষতি: পানিসম্পদ মন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বিরোধী দলের আন্দোলনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং এতে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফের বি-স্ট্রং প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিরোধী দল লংমার্চ করেছে, আবারও আন্দোলনের কথা বলছে। বাংলাদেশ যদি সবসময় আন্দোলনের মধ্যে থাকে, তাহলে এলাকার উন্নয়ন সম্ভব নয়। এই আন্দোলন শুধু এলাকার নয়, দেশেরও ক্ষতি করছে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। অন্য একটি পক্ষ নির্বাচনে অংশ নিয়ে এখন বিরোধী দলের ভূমিকায় রয়েছে। কিন্তু সরকার শপথ নেওয়ার দিনও তারা উপস্থিত ছিল না এবং এখন পর্যন্ত সহযোগিতার পরিবর্তে আন্দোলনের কথা বলছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে। ওই সময়ে বিএনপির নেতাকর্মীরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি দেশেরও ব্যাপক ক্ষতি হয়েছে। সবাই মিলে আন্দোলনের মাধ্যমে দেশ ও গণতন্ত্রকে রক্ষা করা হয়েছে। এখন সেই অর্জন সুরক্ষিত করে নতুন বাংলাদেশ গড়ার সময়। এ জন্য বিরোধী দলের সহযোগিতাও প্রয়োজন।

বিরোধী দল আন্দোলনের মাধ্যমে সরকারকে জিম্মি করতে চায় বলেও অভিযোগ করেন পানিসম্পদ মন্ত্রী। তিনি বলেন, আন্দোলন করে বিএনপিকে দুর্বল করা কিংবা সরকারকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হবে না। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভুঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির নেতাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখি: সাদিক কায়েম

বিরোধী দলের আন্দোলন দেশের জন্য ক্ষতি: পানিসম্পদ মন্ত্রী

আপডেট সময় ০৬:২৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬