এবার রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে জামায়াতে ইসলামী ৫০ লাখ টাকা অনুদান দেবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার ক্ষতিগ্রস্ত ক্লিনিক পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, আর কোনো দুর্বৃত্ত যেন দেশের কোথাও কোনো অসামাজিক অপকর্ম করতে না পারে সে ব্যাপারে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে৷

এসময় তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে দেশবাসী উদ্বিগ্ন।