ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ম্যারাডোনার ‘শতাব্দীর সেরা গোলের’ ৪০ বছর আজ, স্মৃতিকাতর কোচ স্কালোনি মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’র নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জী সড়ক’ নামকরণ করলো বিজেপি সরকার সৌদির পতাকায় ‘কালেমা তাইয়েবা’ থাকায় ম্যাচের আগে মাটিতে বিছানোর বদলে হাতে ধরে প্রদর্শন করাচ্ছে ফিফা ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সফল হলে নেতানিয়াহুর ‘রাজনৈতিক ভবিষ্যৎ শেষ’: পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, মাঠে থাকবে ডিএমপির ১৮ হাজার পুলিশ ‘অভিমানী’ মাজারের সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে

পড়াশোনার বিকল্প ছাত্ররাজনীতি এটা ছাত্রদল বিশ্বাস করে না: রাকিবুল ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

এবার ‎বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, তোমাদের প্রথম কাজ পড়াশোনা, দ্বিতীয় কাজ যদি থাকে পড়াশোনা এবং তৃতীয় কাজও পড়াশোনা। অর্থাৎ পড়াশোনা, পড়াশোনা ও পড়াশোনা। এটির বিকল্প কোনো কিছু নেই। পড়াশোনার বিকল্প কখনোই ছাত্ররাজনীতি হতে পারে না। ‎গতকাল ২৭ নভেম্বর, সরকারি বাঙলা কলেজ কেন্দ্রীয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সরকারি বাঙলা কলেজ শাখা আয়োজিত ‘নতুন দিগন্তের আহ্বানে’ একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ -এ প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎রাকিবুল ইসলাম রাকিব জানান, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একসময় গেস্টরুম নির্যাতন, গণরুম সংস্কৃতি, শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে যাওয়া, মাদক ও সন্ত্রাসের মতো যে অস্বাস্থ্যকর পরিবেশ ছিল। তা এখন বিলুপ্ত হয়েছে। এর পিছনে জাতীয়তাবাদী ছাত্রদল অগ্রগণী ভূমিকা পালন করেছে। ছাত্রদলের কোনো কর্মসূচিতে কোনো শিক্ষার্থীকে জোরপূর্বক অংশগ্রহণ করানো যাবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেই। এটি শুধু বাঙলা কলেজ নয়, সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। তিনি আরও বলেন, ক্যাম্পাসগুলোতে প্রশাসন কর্তৃক নিরাপদ আবাসন, পুষ্টিকর খাদ্য, পাঠযোগ্য পরিবেশ এবং নিরাপদ ক্যাম্পাস সংস্কৃতি গঠনে ছাত্রদল কাজ করে যাচ্ছে।

‎রাজনৈতিক নির্যাতনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, আমরা যারা এখানে যারা দাঁড়িয়ে আছি, আমাদের সবার দীর্ঘ লড়াই-সংগ্রামের ইতিহাস রয়েছে। অতীতে ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নে ছাত্রদলের হাজারো নেতাকর্মী কারাবরণ, নির্যাতন ও বিভিন্ন সহিংসতার শিকার হয়েছেন। অনেকেই তাদের শিক্ষাজীবন শেষ করতে পারেননি। ‎তোমরা শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী হবে।মূল কাজ হলো পড়াশোনা করা। এক নাম্বার পড়াশোনা করা, দুই নাম্বার যদি থাকে পড়াশোনা করা এবং তিন নাম্বারও পড়াশোনা করা । পড়াশোনা, পড়াশোনা ও পড়াশোনা। পড়াশোনার বিকল্প কিছু নেই। পাশাপাশি তুমি যদি রাজনৈতিক সচেতন হও তাহলে তুমি রাজনৈতিক কর্মী হিসেবে ভূমিকা পালন করতে পারো। পড়াশোনা কখনোই রাজনীতির বিকল্প হতে পারে না। ছাত্রদল সেটি বিশ্বাস করে এবং হৃদয়ে ধারণ করে। পড়াশোনার পাশাপাশি নিজের অধিকার সম্পর্কেও সচেতন থাকবে। সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনেও নিজেকে ভূমিকা রাখতে হবে।‎

‎তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে একটি গুপ্ত সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় লেজুভিত্তিক সংগঠন ইসলামী ছাত্রশিবির সরাসরি জামায়াতের অর্থপৃষ্ঠপোষকতায় পরিচালিত হয়। মধ্যপ্রাচ্য থেকে আসা যাকাতের টাকা গরিব মানুষের কাছে না গিয়ে শিবিরের সমর্থকদের পেছনে ব্যয় করা হয়। ‎তারা বলত লেজুভিত্তিক রাজনীতি চায় না, অথচ তারাই আজ এসব করে বেড়াচ্ছে আর গুপ্তভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে যে ঐক্য তৈরি হয়েছিল, একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে তা ভাঙনের পথে। তারা ১৯৭১ এর ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়। তাদেরকে বলে দিই ছাত্রদল ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ এই তিন ঐতিহাসিক অধ্যায়কে ধারণ করে। ছাত্রদল আদর্শ, নীতি-নৈতিকতা ধারণ করে চলে। কোনো ষড়যন্ত্র আমাদের কে ব্যাহত করতে পারবে না। ছাত্রদল ভালো কাজের মাধ্যমেই জবাব দেবে।

‎আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাস্তবমুখী শিক্ষা, বেকারত্ব দূরীকরণ এবং শিক্ষার্থীদের সকল অধিকার রক্ষায় ছাত্রদল সক্রিয় ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করে নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছানো, নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া ও সমাজে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মাধ্যমে রাকিবুল ইসলাম রাকিব তার বক্তব্য শেষ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ম্যারাডোনার ‘শতাব্দীর সেরা গোলের’ ৪০ বছর আজ, স্মৃতিকাতর কোচ স্কালোনি

পড়াশোনার বিকল্প ছাত্ররাজনীতি এটা ছাত্রদল বিশ্বাস করে না: রাকিবুল ইসলাম

আপডেট সময় ১১:০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫