ঢাকা , রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেগম জিয়ার খোঁজ নিতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান বাবরি মসজিদ নির্মাণে বাজেট ৩০০ কোটি, এক ব্যবসায়ীই দিবেন ৮০ কোটি টাকা তফসিল এ সপ্তাহেই, ভোটের সময় বাড়বে এক ঘণ্টা: ইসি সানাউল্লাহ টাকা, প্রভাবশালী মামা-খালু-শ্বশুর না থাকলে রাজনীতি কইরেন না: দুধ দিয়ে গোসল যুবদল নেতার নিজ এলাকায় বিক্ষুব্ধ জনতার স্লোগান ‘ফুয়াদের দুই গালে জুতা মারো তালে তালে’ ভয়াবহ হামলায় একদিনে ১৪৫০ ইউক্রেনীয় সেনা নিহত বিকেলে এনসিপিসহ তিন দলের নতুন জোটের ঘোষণা ঘরে ঢুকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা শেখ হাসিনাকে উদ্ধারে বিমানঘাঁটি ও কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত ছাত্রের মাকে কুপ্রস্তা, জামায়াত নেতা সাময়িক বহিষ্কার

পরীক্ষা চলাকালে হলে প্রবেশ করে ছাত্রদল নেতার কলম-চকলেট বিতরণ, অভিভাবকদের ক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর সেনবাগ উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি টেস্ট পরীক্ষা চলাকালে এক ছাত্রদল নেতার পরীক্ষা হলে প্রবেশ করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও–ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। এর আগে দুপুরে বীজবাগ ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাজমুল হাসান মিরাজ পরীক্ষার সময় হঠাৎ পরীক্ষা হলে প্রবেশ করেন। পরে তিনি পরীক্ষার্থীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং কলম–চকলেট বিতরণ করেন।

একই সঙ্গে স্কুলের শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ওয়াজদিয়া মাদরাসার শিক্ষক–শিক্ষিকাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পরীক্ষার্থীদের মনোযোগ ব্যাহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, আমরা বৃত্ত পূরণের কাজ করছিলাম। এমন সময় বহিরাগত ও ছাত্রদলের কয়েকজন নেতা কক্ষে প্রবেশ করে আমাদের সঙ্গে কথা বলেন এবং কলম–চকলেট দেন। আমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। তাদের কথাবার্তার কারণে মনোযোগ নষ্ট হয়। আমাদের শিক্ষকরা তাদের সহায়তা করেন।

এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, পরীক্ষার সময় বহিরাগত প্রবেশ করলে শিক্ষার পরিবেশ নষ্ট হয় এবং শিক্ষার্থীদের মনোযোগ ব্যাহত হয়। স্থানীয়ভাবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও সংশ্লিষ্টদের মত, পরীক্ষা চলাকালে আগন্তুক প্রবেশ রোধে শিক্ষা প্রতিষ্ঠানের কঠোর ব্যবস্থা প্রয়োজন।

অভিযোগের বিষয়ে বীজবাগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান মিরাজ বলেন, আমরা পরীক্ষা চলাকালীন ঢুকিনি। পরীক্ষা ছিল ১টা থেকে ৪টা পর্যন্ত। ছাত্রদল লোগো দেওয়া টি–শার্ট পরেই প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে কলম–চকলেট বিতরণ করেছি। অনুমতি না দিলে তো প্রবেশ করতে পারতাম না।

জয়নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শুকদেব চক্রবর্তী বলেন, প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে সাবেক ছাত্র পরিচয় দিয়ে কয়েকজন তরুণ প্রবেশ করেছে। তারা কলম উপহার দেওয়ার কথা বলেছিল। পরে ফেসবুকে তারা ছাত্রদল পরিচয় দিলেও আমাদের কাছে তা গোপন রেখেছে। বিস্তারিত জানতে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলুন।

তবে প্রধান শিক্ষকের মুঠোফোনে একাধিকবার কল দিলে বন্ধ পাওয়া যায়, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, পরীক্ষার হলে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না- এটা কোনোভাবেই সম্ভব নয়। উপহার দেওয়া সম্পূর্ণ বেআইনি। বিষয়টি খতিয়ে দেখে ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেগম জিয়ার খোঁজ নিতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান

পরীক্ষা চলাকালে হলে প্রবেশ করে ছাত্রদল নেতার কলম-চকলেট বিতরণ, অভিভাবকদের ক্ষোভ

আপডেট সময় ১০:৫৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫