ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
যশোরে স্বেচ্ছাসেবক দল নেতা পলাশসহ চারজনকে সেনাবাহিনীর অভিযানে আটক দিনের শুরুতে যে দোয়া পড়তেন নবিজি (সা.) ফিফা শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প যে আমলে দারিদ্র্য দূর হয় রাজনীতিতে ইসলাম মানে শুধু নাম নয়, কাজের মধ্যেও থাকতে হবে” বিএনপির এ্যানি নির্বাচনে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত বিএনপি: বড় বিপর্যয় না হলে অংশগ্রহণের ঘোষণা রিজভীর বাংলাদেশে পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি আর চলবে না: জাহিদুল ইসলাম ‘এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ ও ছাত্রশক্তির শ্যামলী সুলতানা জেদনীর শুভ বিবাহ সম্পন্ন’ বিএনপির ২৭২ মনোনয়ন নিয়ে ক্ষোভ,১২ দলীয় জোটের জরুরি সংবাদ সম্মেলন সোমবার “কুরআনের বাংলাদেশ গড়তেই আমাদের লড়াই,চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান”

যুদ্ধবিরতির বর্ষপূর্তির দিনে লেবাননে হামলা ইসরায়েলের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বর্ষপূর্তির দিনে দেশটিতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী। খবর এএফপি, ফ্রান্স টোয়েন্টি ফোরের। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বলেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় জেজিন এলাকার আল-মাহমুদিয়া ও আল-জারমায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস হয়েছে। ইরান-সমর্থিত হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ধ্বংসে এই হামলা চালানোর দাবি করেছে তারা।

প্রসঙ্গত, গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর এক বছরের বেশি সময় ধরে চলা উত্তেজনা থামানোর লক্ষ্যে ২০২৪ সালের ২৭ নভেম্বর হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েল। সেই হামলার বর্ষপূর্তির দিনে দক্ষিণ লেবাননে এই হামলা চালালো দেশটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যশোরে স্বেচ্ছাসেবক দল নেতা পলাশসহ চারজনকে সেনাবাহিনীর অভিযানে আটক

যুদ্ধবিরতির বর্ষপূর্তির দিনে লেবাননে হামলা ইসরায়েলের

আপডেট সময় ১১:১৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫