ডাকসু ভিপি পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করলে খারাপ পরিণতি হবে
ডাকসু ভিপি সাদিক কায়েম পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা নব্য ফ্যাসিবাদ হিসেবে খারাপ পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করেছেন এবং আসন্ন নির্বাচনে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের আয়োজিত গণসংবর্ধনা ডাকসু ভিপি সাদিক কায়েম
খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের আয়োজিত গণসংবর্ধনা ডাকসু ভিপি সাদিক কায়েম |নয়া দিগন্তস্পেশাল রিপোর্ট সাবস্ক্রিপশন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘ফ্যাসিবাদী কাঠামোর মতো ইঞ্জিনিয়ারিং করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করলে ফ্যাসিবাদীদের যে পরিণতি হয়েছিল নতুন বাংলাদেশে তার চেয়ে খারাপ পরিণতি হবে। কেউ যদি আবার ফ্যাসিবাদের মতো গুম, খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি আবার ফিরিয়ে নিয়ে আসতে চান, আমরা স্বাধীন বাংলাদেশে সাবধান করতে চাই- কেউ নব্য ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবেন না।’

