ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

এবার গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে আজ শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের নামাজের পর আম বয়ান দিয়ে শুরু হচ্ছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজাম আয়োজিত পাঁচ দিনের জোড় ইজতেমা। আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ বছরের জোড় ইজতেমার কার্যক্রম শেষ হবে।

গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাতে তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, প্রতিবছর মূল ইজতেমার প্রস্তুতির অংশ হিসেবে এই জোড় ইজতেমার আয়োজন করা হয়। এখানে তাবলিগের সাথিরা সারা বছরের কাজের বর্ণনা তুলে ধরেন এবং মুরব্বিদের কাছ থেকে রাহবারি গ্রহণের সুযোগ পান। এ উপলক্ষে দেশ-বিদেশের শুরায়ি নেজামের প্রবীণ মুরব্বিরা ইতোমধ্যে টঙ্গীতে এসে পৌঁছেছেন।

তথ্য অনুযায়ী, পাঁচ দিনের এই জোড় তাবলিগ জামাতের দীর্ঘদিনের ঐতিহ্য। দাওয়াতি কাজের চেতনা জাগিয়ে তোলার বিশেষ আয়োজন হিসেবে এর বিশেষ গুরুত্ব রয়েছে। এখান থেকেই সারা বছরের কাজের দিকনির্দেশনা, নকশা এবং আমল, দাওয়াত, তরতিবসহ দেশের পরিস্থিতি বিবেচনায় করণীয়-বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান উপস্থাপন করা হয়।

জোড় ইজতেমায় অংশ নেওয়ার সুযোগ থাকে শুধুমাত্র তিন চিল্লার সাথি এবং কমপক্ষে এক চিল্লা সময় লাগানো আলেমদের জন্য, যা এ আয়োজনের স্বতন্ত্র মর্যাদা বজায় রাখে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। এর পরেই আয়োজন করা হবে বিশ্ব ইজতেমা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু

আপডেট সময় ১০:০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫