ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের ১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা ১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত, সর্বোচ্চ ১৯০ আসন জামায়াতে ইসলামী ভোলায় বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, পাষণ্ড স্বামী আটক ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াতের, সিইসির সঙ্গে বৈঠকে প্রটোকল সমতার আহ্বান জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়; নির্বাচন কমিশনের দুই কর্মচারী গ্রেফতার বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে নির্বাচনে অংশ নেবে ১১ দল

ভোলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ভোলা–চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মানিকারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মিজান, রিয়াজ ও শারমিন। তারা সবাই লালমোহন উপজেলার বাসিন্দা। নিহত রিয়াজ একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, ভোলা থেকে চরফ্যাশনগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চরফ্যাশন থেকে ভোলাগামী একটি সিএনজিচালি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের

ভোলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আপডেট সময় ০৪:১০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫