ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু করতে যাচ্ছে ইমপ্রেসিভ গ্রুপ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৪৯১ বার পড়া হয়েছে

ঢাকা: দেশের তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ ও ডিজিটাল সেবাখাতে সুপরিচিত শিল্পগোষ্ঠী Impressive Group তাদের সহযোগী প্রতিষ্ঠান GotiPay Limited–এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) চালুর উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো দেশব্যাপী ক্যাশলেস লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও গতিশীল করা।

ইমপ্রেসিভ গ্রুপ ২০১২ সাল থেকে Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC)-এর লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে টেলিযোগাযোগ খাতে নিরবচ্ছিন্নভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। দীর্ঘ এই সময়ে প্রতিষ্ঠানটি সরকারি ও বেসরকারি খাতে একাধিক বৃহৎ ও গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আস্থা ও সুনাম অর্জন করেছে।

গ্রুপটি বাংলাদেশের বিভিন্ন সরকারি সংস্থা ও মন্ত্রণালয়ের অধীনে আইটি, টেলিকমিউনিকেশন, ডিজিটাল সিকিউরিটি ও স্মার্ট সিস্টেম–সংক্রান্ত বড় বড় প্রকল্পে সফলভাবে কাজ করছে। পাশাপাশি তারা ট্রাভেল ও ট্যুরিজম খাতের সঙ্গে যুক্ত থেকে আধুনিক ডিজিটাল ট্রাভেল প্ল্যাটফর্ম ও সফটওয়্যার সলিউশন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এছাড়াও ইমপ্রেসিভ গ্রুপ সিভিল এভিয়েশন–সংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তিগত ও আইটি প্রকল্পে যুক্ত রয়েছে, যেখানে আধুনিক সফটওয়্যার, অটোমেশন ও ডিজিটাল অবকাঠামো উন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করছে। একই সঙ্গে গ্রুপটির একটি স্বতন্ত্র অডিট ও কমপ্লায়েন্স ফার্ম রয়েছে, যা কর্পোরেট অডিট, আইএসও সার্টিফিকেশন, কমপ্লায়েন্স ও কনসালটেন্সি সেবা প্রদান করে আসছে।

এদিকে, ইমপ্রেসিভ মাল্টিমিডিয়া–এর অধীনে গ্রুপটি ইতোমধ্যে একাধিক সরকার অনুমোদিত দৈনিক ও অনলাইন পত্রিকা প্রকাশ করছে যা গণমাধ্যম ও তথ্যপ্রবাহের ক্ষেত্রেও ইমপ্রেসিভ গ্রুপের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করেছে।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু প্রসঙ্গে ইমপ্রেসিভ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুয়েল রানা বলেন,
“দেশকে একটি পূর্ণাঙ্গ ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে নিতে ডিজিটাল লেনদেনের বিকল্প নেই। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা গোটিপে লিমিটেডের মাধ্যমে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছি, যাতে সাধারণ মানুষ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দ্রুত, নিরাপদ ও সহজভাবে আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, গোটিপে লিমিটেডের মাধ্যমে চালু হতে যাওয়া এই এমএফএস সেবা ডিজিটাল পেমেন্ট, মার্চেন্ট ট্রানজেকশন ও কর্পোরেট ফাইন্যান্সে নতুন মাত্রা যোগ করবে এবং দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু করতে যাচ্ছে ইমপ্রেসিভ গ্রুপ

আপডেট সময় ১২:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬