ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বিশ্ব শান্তি রক্ষায় ইউএন’র পাশে থাকবে বাংলাদেশ: সেনাপ্রধান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ৬৯০ বার পড়া হয়েছে

এবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অতীতের মতো ভবিষ্যতেও বিশ্ব শান্তি রক্ষায় ইউএন’র পাশে থাকবে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ মে) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের সংবিধানের নির্দেশনা আর মুক্তিযুদ্ধের চেতনায় অতীতের মতো ভবিষ্যতেও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইউএন’র পাশে থাকবে বাংলাদেশ। বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে যাবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। জাতিসংঘের প্রতি এ প্রতিশ্রুতির কথাও জানান।

এদিকে, পিসকিপার রানে অংশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে অন্তর্বর্তী সরকার।

মেঘাচ্ছন্ন স্নিগ্ধ সকালে শান্তিরক্ষীদের দৌড়। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের এ আয়োজনে চার বাহিনীর সদস্য ছাড়াও অংশ নেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পুরাতন বিমানবন্দর থেকে শুরু হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘুরে শেষ হয় পিসকিপার রান।

এ দৌড়ের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধিও। পরে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ভূমিকা তুলে ধরে উপদেষ্টা জানান, সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ করতে কাজ করছে সরকার।

বৈরি আবহাওয়ায় পরিসর সীমিত করা হলেও জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে দেশের বিভিন্ন সেনানিবাসে ছিল নানা আয়োজন। এছাড়া সিলেট, চট্টগ্রাম ও খুলনায় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানোর পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বিশ্ব শান্তি রক্ষায় ইউএন’র পাশে থাকবে বাংলাদেশ: সেনাপ্রধান

আপডেট সময় ০৬:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫