ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

ঢাবিতে বিক্ষোভ: ববি হাজ্জাজকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শিক্ষার্থীদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ৪৪০ বার পড়া হয়েছে

ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন একদল শিক্ষার্থী। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। বক্তারা ববি হাজ্জাজের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এ প্রতিষ্ঠান নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “নিজ নির্বাচনী এলাকা মোহাম্মদপুরে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। দিনদুপুরে ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে ব্যর্থ একজন জনপ্রতিনিধি আবার ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে প্রশ্ন তোলেন কীভাবে?”

কর্মসূচিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের আত্মমর্যাদা ও বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষায় তারা ববি হাজ্জাজকে ঢাবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে রাজু ভাস্কর্য এলাকা।

উল্লেখ্য, সম্প্রতি ববি হাজ্জাজের ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এরপর থেকেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

ঢাবিতে বিক্ষোভ: ববি হাজ্জাজকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শিক্ষার্থীদের

আপডেট সময় ০৭:৩৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬