ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

আমার দিকে পাথর ছুড়লে আমি তাকে ফুল দিয়ে বুকে টেনে নেব: হাসনাত আব্দুল্লাহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

আমার দিকে পাথর ছুড়লে আমি তাকে ফুল দিয়ে বুকে টেনে নেব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (২৮ জুন) বিকেলে কুমিল্লা দেবিদ্বার উপজেলার ইউছুফপুর আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত পরিচিতি সভায় এ কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। কেউ যদি আমার দিকে পাথর ছোড়ে, আমি তার দিকে ফুল দিয়ে বুকে টেনে নেব।

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা যেভাবে টাইমলাইন করে ভোটের দাবি জানাচ্ছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাচ্ছেন, ঠিক সেভাবে টাইমলাইন করে ভোটের দাবির সঙ্গে বিচার ও সংস্কারের দাবি করুন।

তিনি আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি থেকে অনেকেই আমার পোস্টার ছিড়েছেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাকে সম্মান দেন, ওপরে ওঠান তাকে কেউ টেনে ধরে রাখতে পারে না। আমাদের প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে সরে আসতে হবে। প্রতিহিংসার রাজনীতি, সহিংসতার রাজনীতি কখনো ভালো কিছু করে না।

এনসিপির এ নেতা বলেন, আমি দেবিদ্বারে ভেসে আসিনি, দেবিদ্বারে আমার জন্ম। আমরা জুলাই-আগস্ট অভ্যুত্থানের আগে দেখেছি, মাহফিল থেকে হুজুরদের দাড়ি টেনে টেনে নামিয়ে দেওয়া হতো, মাইক বন্ধ করে দেওয়া হতো। আপনারা দেখেছেন, দেড়শত কোটি টাকা খরচ করে এমপি হয়েছে। যে ছেলেরা রাস্তায় বুকের তাজা রক্ত দিয়েছে, তারা এমপি হতে চায় নাই, ক্ষমতা চায় নাই। তারা দেশের সংস্কার চেয়েছিল। ওরা চেয়েছিল দেশে বাক স্বাধীনতা থাকবে, ভোটাধিকার থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

আমার দিকে পাথর ছুড়লে আমি তাকে ফুল দিয়ে বুকে টেনে নেব: হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ১০:৫৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫