ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, এবার বিশ্বকাপ ফাইনালের রেফারি বায়ুদূষণে প্রতিদিন ২৪২ জনের মৃত্যু: বছরে ক্ষতি ২৩ বিলিয়ন ডলার আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে নিউইয়র্কে রেড অ্যালার্ট একসঙ্গে মরার সিদ্ধান্তে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালালেন প্রেমিকা ল্যাম্পপোস্টের আলোয় ভবিষ্যৎ বুনছে শিশু নিরব চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ‘আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না’ বিশ্বকাপে ৬০ বছর পর আবারও মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন হাজতখানা ও আসামিদের ওপর ভুক্তভোগী শিক্ষার্থীদের ‘নজিরবিহীন’ হামলা ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে

জাপান ম্যাচে নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

দীর্ঘ চোট কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছেন নেইমার। জাপানের বিপক্ষে বিশ্বকাপের নকআউট ম্যাচে ব্রাজিলের এই তারকাকে আরও বেশি সময় মাঠে দেখার অপেক্ষায় ভক্তরা।

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ সোমবার (২৯ জুন) হিউস্টনে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেইমারকে আগের চেয়ে বেশি সময় মাঠে দেখা যেতে পারে বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

পায়ের মাংসপেশির চোটে দীর্ঘদিন ভোগা নেইমার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ফিরেছিলেন। তবে সেদিন তিনি খেলেছিলেন মাত্র ১৫ মিনিট। এবার সেই সীমাবদ্ধতা কাটিয়ে বড় ভূমিকা রাখতে প্রস্তুত ব্রাজিলিয়ান সুপারস্টার।

রোববার সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আগে ১৫ মিনিটের বেশি খেলানো সম্ভব না হলেও এখন তিনি আরও বেশি সময় মাঠে থাকার মতো ফিট।

গ্রুপ পর্বে মরক্কোর সঙ্গে ১-১ ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ব্রাজিল। এরপর হাইতি ও স্কটল্যান্ডকে টানা ৩-০ গোলে হারিয়ে গ্রুপ সি-র চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠে সেলেসাওরা। এই আসরে ভিনিসিয়ুস জুনিয়রের চারটি ও মাতেউস কুনিয়ার তিনটি গোল ইতোমধ্যেই ব্রাজিলের আক্রমণভাগকে শক্তিশালী করেছে।

এবার সেই আক্রমণে নেইমারের উপস্থিতি কতটা পার্থক্য গড়ে দেয়, সেদিকেই তাকিয়ে ব্রাজিল সমর্থকরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, এবার বিশ্বকাপ ফাইনালের রেফারি

জাপান ম্যাচে নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি

আপডেট সময় ১০:৫৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬