ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হচ্ছে ডিএনসিসির ২৯ খাল তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগে কড়া জবাব চীনের মারা গেলেন কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া সেই মুসলিম নভোচারী বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে কি খুলছে নতুন সম্ভাবনার দ্বার? সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সালমান হুসাইনি নদভি আর নেই রাম মন্দিরের অর্থ কেলেঙ্কারিতে বিপাকে মোদি সরকার চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ, রক্তাক্ত ইউনিয়ন বিএনপি নেতা বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি সত্ত্বেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে: বিদ্যুৎ মন্ত্রী অর্ধেকে নামছে হার্টের রিং ও চোখের লেন্সের খরচ

সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

দেশের সব শ্রেণি-পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে বাংলালিংককে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ইন্টারনেট সেবার দাম আরও কমানোর বিষয়টিও বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বৈঠকে দেশে ডিজিটাল সেবার সম্প্রসারণ, প্রযুক্তির সহজলভ্যতা এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হলে স্মার্টফোনের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে হবে। এজন্য বাংলালিংককে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সরবরাহের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি ইন্টারনেটের মূল্য আরও কমিয়ে ডিজিটাল সেবা সবার জন্য সহজলভ্য করার ওপরও গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভেয়নের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বুসে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হচ্ছে ডিএনসিসির ২৯ খাল

সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

আপডেট সময় ০৫:১৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬