ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে সিরিয়াকে সরালো যুক্তরাষ্ট্র পুলিশ ও আসামির শার্ট একই কীভাবে, জানালেন সেই পুলিশ কর্মকর্তা আজ মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি স্থানীয় নির্বাচনে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলেই কঠোর ব্যবস্থা: রিজভী দক্ষিণ সুদানে জাতিসংঘের টহল দলে অতর্কিত হামলা, ২ শান্তিরক্ষী নিহত ছয় মাসে বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক: ড. দেবপ্রিয় ভট্টাচার্য ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত

৭৬ লাখ টাকার কনসার্ট আয়োজন নিয়ে বিতর্ক, সাবেক সমন্বয়কের চিঠি ভাইরাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৭০১ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘৩৬ জুলাই : মুক্তির উৎসব’ কনসার্ট আয়োজন ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক ও সমালোচনা। বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ৭০টি প্রতিষ্ঠানে ৭৬ লাখ টাকা অনুদানের চিঠি পাঠানোর ঘটনায় তৈরি হয়েছে নানা প্রশ্ন।

৫ আগস্ট অনুষ্ঠেয় এই উৎসবের জন্য রাজশাহী সিটি করপোরেশন ইতোমধ্যে দুই লাখ টাকা অনুদান দিয়েছে। ফেসবুকে ভাইরাল হওয়া চিঠিতে দেখা গেছে, অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব ‘জোরালো সুপারিশ’ করেছেন। যদিও তিনি দাবি করেছেন, “বিশ্ববিদ্যালয় কোনো অর্থ সহায়তা করবে না—সেটি আমি আগেই বলেছি। শুধু সুপারিশ করেছি, যেটা অতীতেও অনেক সংগঠনের জন্য করেছি।”

অনুষ্ঠানের আয়োজকরা বলছেন, ‘এই আয়োজন তরুণদের উৎসাহিত করতে এবং শহীদদের আত্মত্যাগের স্মরণে।’ তবে ছাত্রদলসহ একাংশ একে ‘ঘুরিয়ে চাঁদাবাজি’ বলেও অভিযোগ তুলেছে।

সালাউদ্দিন আম্মার দাবি, “বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে নোংরামি করা হচ্ছে। অথচ প্রাণ-আরএফএল, ওয়ালটন, যমুনা ব্যাংকসহ বহু প্রতিষ্ঠানে যথাযথ নিয়মে প্রস্তাব পাঠানো হয়েছে। উপাচার্য স্যারের সুপারিশ ছিল প্রতিটি প্রপোজালে।”

আরেক আয়োজক কে এস কে হৃদয় বলেন, “স্পন্সর প্রথা নতুন কিছু না। যুগ যুগ ধরে সামাজিক আয়োজনগুলো এভাবেই হয়। বিশ্ববিদ্যালয়, বইমেলা, কনফারেন্স—সবই তো এভাবে চলে।”

তবে বিষয়টি নিয়ে মতভেদ স্পষ্ট। কেউ বলছেন, এটি সম্মানজনক উদ্যোগ, আবার কেউ বলছেন, বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে এইভাবে অর্থ সংগ্রহ করা প্রশ্নবিদ্ধ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন

৭৬ লাখ টাকার কনসার্ট আয়োজন নিয়ে বিতর্ক, সাবেক সমন্বয়কের চিঠি ভাইরাল

আপডেট সময় ০৯:৩৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫