ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান হাঁস-মুরগি-লাউ নিয়ে ওসিকে বিদায় জানাতে এলেন এলাকাবাসী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: চরমোনাই পীর নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাইয়ের নির্দেশ বিএনপি নেতার শিবির সভাপতি ইমরান ক্ষমা না চাইলে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবে ছাত্রদল, ২৪ ঘণ্টার আল্টেমেটাম আফগানিস্তান থেকে হামলার চেষ্টা, ৮ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের বেতন বাড়ালে অন্যায় হবে: জামায়াতের আমির হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী চীনের ৭৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন জামায়াত আমির রোহিঙ্গা সমস্যা মিয়ানমারে সৃষ্ট, সমাধান হতে হবে মিয়ানমারেই: উচ্চ পর্যায়ের মিটিংয়ে প্রধানমন্ত্রী

রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৯১২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় বিএনপি। দলীয় কোন্দল থেকে সৃষ্ট রক্তক্ষয়ী সংঘর্ষের পর মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি আজ বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে।”

দলীয় সূত্রে জানা গেছে, উত্তর জেলা বিএনপির দুই কেন্দ্রীয় নেতার অনুসারীদের মধ্যে বিরোধ চরমে পৌঁছায়। একাধিক ধাপে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংঘর্ষে জড়ানোর অভিযোগে ইতোমধ্যে কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কারও করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী, যুবদল নেতা সিরাজুল ইসলাম এবং কামাল উদ্দিন।

দলীয় নেতাদের একাংশ বলছে, সংঘর্ষ ও দলীয় বিবাদে সাম্প্রতিক সময়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। কেন্দ্রীয় সিদ্ধান্তে বিলুপ্ত কমিটির জায়গায় একটি সমন্বিত ও গ্রহণযোগ্য নেতৃত্ব আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান

রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

আপডেট সময় ১০:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫