ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার মেজর হাফিজ ‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় আগ্রাসনের প্রস্তুতি সৌদি আরবের কারাগারে সাবেক এমপির মোবাইলে মিললো কয়েক ডজন পর্ন ভিডিও ইরানি মিত্রগোষ্ঠীর অবস্থানে সৌদি-সমর্থিত বাহিনীর বিমান হামলা, বহু হতাহত ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী জামায়াতের কারণেই আওয়ামী লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খাঁন ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ দেশে সারের কোনো সংকট নেই, মজুতের চেষ্টা করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী লাড্ডুতে পোকা দেখিয়ে দোকানির কাছে আইফোন দাবির অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর দম্পতির বিরুদ্ধে

২৬ বছর কারাভোগের পর ৬০ বছর বয়সে বিয়ে করলেন সাবেক ছাত্রশিবির নেতা নাছির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৭৪৪ বার পড়া হয়েছে

প্রায় ২৬ বছর কারাগারে কাটানোর পর এবার জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন নাছির উদ্দিন চৌধুরী। কারাগার থেকে মুক্তি পাওয়ার ১১ মাস পর ৬০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন চট্টগ্রামের আলোচিত এই ব্যক্তি। হাটহাজারীর মন্দাকিনী এলাকার এলাহী বক্সের ছেলে নাছির উদ্দিন চৌধুরী। দীর্ঘ ২৬ বছর বিভিন্ন মামলায় কারাভোগ করেন তিনি। ১৯৯৮ সালের ৯ এপ্রিল থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত টানা কারাগারে ছিলেন। এরপর গত বছর ১১ আগস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

মুক্তির পর দীর্ঘদিন নিভৃতে থাকা নাছির হঠাৎই আলোচনায় চলে আসেন বিয়ের খবর দিয়ে। বৃহস্পতিবার (২৪ জুলাই) হাটহাজারীর ছিপাতলী গ্রামের কুলসুমা বেগমকে বিয়ে করেছেন তিনি। দেনমোহর ধার্য করা হয়েছে ১৫ লাখ টাকা। পরিবার জানিয়েছে, এই বিয়েতে মেয়েপক্ষ থেকে কোনো যৌতুক নেয়া হয়নি।

নাছিরের বড় বোন লিলি আক্তার বলেন, ‘আমার ভাই এখন সংসারী হতে চায়। সুন্দরভাবে জীবন যাপন করতেই এই সিদ্ধান্ত। আমরা তাকে সাধ্যমতো সহযোগিতা করছি।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি ও তথ্য ছড়িয়ে পড়ার পর থেকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিয়ের পর নাছির বলেন, ‘বিবাহিত জীবনে যাতে সুখী হতে পারি, সেই দোয়া চাই সবার কাছে। ব্যবসা করে সংসার চালিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চাই।’

নাছিরের বিরুদ্ধে এক সময় ছিল ৩৬টি মামলা। এর মধ্যে জোড়া খুন, চাঁদাবাজি, অপহরণ, অস্ত্র আইনসহ নানা অভিযোগ ছিল। একে একে ৩১টি মামলায় খালাস পান তিনি। দুটিতে সাজা হলেও দীর্ঘ কারাভোগে তিনি সাজা শেষ হয়ে গেছে। বর্তমানে তার বিরুদ্ধে আরও তিনটি মামলা চলমান, যার দুটি আগেই জামিনে ছিলেন। সর্বশেষ মামলায় গত বছর ১১ আগস্ট জামিন পান তিনি।

র‍্যাব ও পুলিশের তালিকাভুক্ত এই নাছির একসময় ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। শিবিরে তিনি ‘শিবির নাছির’ নামে পরিচিত ছিলেন। ২০০৮ সালে একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজা হয় তার। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসে পুলিশের ওপর হামলার মামলায় আরও পাঁচ বছরের সাজা হয়। এর আগেই ২০১৫ সালের ২৪ মার্চ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন হত্যা মামলায় খালাস পান তিনি।

উল্লেখ্য, ১৯৯৪ সালের ২০ নভেম্বর জমির উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়েছিল। একইভাবে নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরি এবং হাটহাজারীর তিন খুনের মামলাতেও খালাস পেয়েছেন নাছির।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা

২৬ বছর কারাভোগের পর ৬০ বছর বয়সে বিয়ে করলেন সাবেক ছাত্রশিবির নেতা নাছির

আপডেট সময় ১০:৩৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫