ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে দূর্পাল্লার বাসে ডিএনসির অভিযান, লকার থেকে প্রায় ৫ হাজার পিস ইয়াবা সহ আটক ১ জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসর থেকে আ.লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ইরান তেল বিক্রি করতে না পারলে, এই অঞ্চলের কেউ তেল বিক্রি করতে পারবে না: গালিবাফ চাঁদাবাজির সঙ্গে জড়িত ‌‘বিএনপির দোসরদের’ তালিকা প্রকাশ করলেন পাটওয়ারী ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য ব্রিজের ওপর রেখে গেল ছাত্রলীগ নিখোঁজ ৪ বছরের শিশুর মরদেহ  মিলল ফুফুর কক্ষের বাক্সে শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকার অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 

মেয়র হতে না পেরে দখল করা টিভি দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন ইশরাক ভাই: উপদেষ্টা আসিফ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৬৮১ বার পড়া হয়েছে

এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়রপ্রার্থী ইশরাক হোসেন শপথ নিতে না পেরে অপপ্রচারে নেমেছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘কোর্টের মারপ্যাচে এবং সরকারি সিদ্ধান্তে মেয়াদ শেষ হওয়ার পরও মেয়র হতে না পেরে ইশরাক ভাই ও কায়কোবাদ সাহেব জোট বেঁধে তার দখলকৃত টিভি দিয়ে এসব প্রোপাগান্ডা ছড়ানোতে নেমেছে। সেখানে জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা মামলার এক আসামিকে নিয়ে এসে ভিকটিম হিসেবে উত্থাপন করা হচ্ছে, সেলুকাস।’

ফেসবুক পোস্টে আরো দাবি করেন, ‘মুরাদনগরে তিন খুনের ঘটনায় অভিযুক্ত শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই শাহ জুন্নুন বুশরী। ঘটনার পর সামাজিক মাধ্যমে উল্লাস প্রকাশ করতেও দেখা যায় তাকে। অথচ এই ঘটনায়ও আমার নাম জড়ানো হলো।’

আসিফ মাহমুদ লিখেছেন, ‘গত তিন মাস ধরে আমি বা আমার পরিবারের কেউ এলাকায় যাইনি। ভিকটিমও প্রথম দিকে আমাদের নাম নেয়নি। কায়কোবাদ সাহেবের লোকজন এক মাস পর তাকে দিয়ে এসব বলাচ্ছে।’ তিনি অভিযোগ করেন, ‘মিডিয়া দখলে থাকলে কি না করা যায়? থানা ভাঙচুর, হত্যা মামলার আসামি, মার্ডার করে উল্লাস করা—সবাই এখন ভিকটিম আর আসিফ মাহমুদ ভিলেন।’

নিজেকে একজন ‘মধ্যবিত্ত পরিবারের সন্তান’ হিসেবে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘আমার না আছে এস্টাবলিশমেন্টের ব্যাকআপ, না আছে অর্থনৈতিক ভিত্তি। শুধু মানুষের জন্য কাজ করতে চেয়েছি, কিন্তু সেটাও আর সম্ভব হবে বলে মনে হচ্ছে না। মাফিয়াদের জয়জয়কার চলুক। কিন্তু মানুষের হয়ে কাজ করতে গিয়ে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও মহা ক্ষমতাশালীদের শত্রু বানিয়েছি।’

তিনি আশঙ্কা প্রকাশ করেন, মুরাদনগরে তার এমপি নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা থেকেই কায়কোবাদ পরিবার বেপরোয়া হয়ে উঠেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে দূর্পাল্লার বাসে ডিএনসির অভিযান, লকার থেকে প্রায় ৫ হাজার পিস ইয়াবা সহ আটক ১

মেয়র হতে না পেরে দখল করা টিভি দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন ইশরাক ভাই: উপদেষ্টা আসিফ

আপডেট সময় ০১:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫