ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ইতিহাস বিকৃত করে জুলাই সনদ তৈরি হতে যাচ্ছে: রাশেদ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৭৬০ বার পড়া হয়েছে

এবার ইতিহাস গোপন বা বিকৃত করে জুলাই সনদ তৈরি হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, জুলাই সনদের আগে সবার মানসিকতা সংস্কার করে আগে ‘মানসিক সদনে’ সব দলের স্বাক্ষর করানো দরকার।

আজ মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন রাশেদ খাঁন। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘ইতিহাসকে গোপন বা বিকৃত করে জুলাই সনদ তৈরি হতে যাচ্ছে।

এটাই কি নতুন বন্দোবস্ত? মনে হচ্ছে পূর্ব পরিকল্পনার মাধ্যমে গণঅভ্যুত্থান সংঘটিত করা। এর কোন প্রেক্ষাপট নাই। যারা এর রচয়িতা তারা নিরপেক্ষতা ধরে রাখতে পারছে না।’

নিয়োগকর্তাদের বা একটি দলকে মহান করে তুলে ধরতে সবকিছু হচ্ছে দাবি করে রাশেদ খাঁন বলেন, ‘এই দেশের পরিবর্তন অসম্ভব, যদি মানসিকতার সংস্কার না হয়।

ব্যক্তি সংস্কার ছাড়া পুঁথিগত সংস্কারে সব বদলে যাবে না। জুলাই সনদের আগে সবার মানসিকতা সংস্কার করে আগে ‘মানসিক সদনে’ সব দলের স্বাক্ষর করানো দরকার।’ গতকাল সোমবার জাতীয় জুলাই সনদ-২০২৫ এর খসড়া প্রকাশ করে জাতীয় ঐকমত্য কমিশন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২৮ বিদ্যুৎকেন্দ্রের ছয়টি বন্ধ, সাতটি বন্ধ হওয়ার পথে

ইতিহাস বিকৃত করে জুলাই সনদ তৈরি হতে যাচ্ছে: রাশেদ খান

আপডেট সময় ০৪:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫