ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরির ঘটনায় ওষধ উদ্ধার, গ্রেপ্তার ৪ নিউগিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার শহীদ হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ মার্কিন সেনামুক্ত ইরাককে স্বাগত জানাল ইরান স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে সংবিধান নিয়ে ব্যস্ত: গোলাম পরওয়ার সারের সংকট নিয়ে আন্দোলন বিএনপিকে হেয় করার চক্রান্ত: মীর শাহে আলম চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনা বিদায়, ইরাকে ৪ দিনের ছুটির ঘোষণা মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক

“বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করা হবে”—নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৩৮০ বার পড়া হয়েছে

“বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করা হবে”—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলায় শহীদদের স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা ঘোষণা দিয়েছি—বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করব। যারা মুজিববাদে বিশ্বাস করে, তাদেরকে বিচারের মুখোমুখি করব। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। এটা একটি নতুন বাংলাদেশের জন্য চলমান সংগ্রাম।”

তিনি অভিযোগ করে বলেন, “আজকেও গাজীপুরের সন্ত্রাসীরা মহড়া দিচ্ছে, ভয় দেখাচ্ছে। কিন্তু জাতীয় নাগরিক পার্টির গণঅভ্যুত্থানের শক্তিকে কোনো ষড়যন্ত্র দিয়ে দমন করা যাবে না। গোপালগঞ্জেও আমাদের ঠেকাতে পারেনি কেউ—আমরা সেখানে গিয়েছি, এখন গাজীপুরেও এসেছি। দেশের ৬৪টি জেলায় আমরা গিয়েছি, আবার যাব।”

শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি আরও বলেন, “যারা গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন বা আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও দায়বদ্ধতা রয়েছে। তাদের জন্য দোয়া করুন, প্রার্থনা করুন।”

এ সময় স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সাধারণ মানুষ দলে দলে এসে নাহিদ ইসলাম ও সারজিস আলমকে এক নজর দেখতে ভিড় করেন। দোয়া মাহফিল শেষে তারা গাজীপুর জেলার রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত পদযাত্রায় অংশ নিতে রওনা দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরির ঘটনায় ওষধ উদ্ধার, গ্রেপ্তার ৪

“বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করা হবে”—নাহিদ ইসলাম

আপডেট সময় ০৭:৫৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫