ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস নাসীরুদ্দিন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন সারজিস-পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলার অভিযোগ আসিফ মাহমুদের মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে—প্রধানমন্ত্রীকে শিবির সভাপতি পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলার অভিযোগ আসিফ মাহমুদের নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি নাহিদের হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ শেষে দলটির গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এসময় উত্তরাঞ্চলীয় সমন্বয়ক সারজিস আলমকে পুলিশি প্রহরায় সার্কিট হাউসে নেওয়া হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের সামনে এ ঘটনা ঘটে।

এনসিপির অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। হামলায় দলের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর গাড়ি ভাঙচুর করা হয়।

সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলে সারজিস আলম অভিযোগ করেন, ‘আমাদের বক্তব্যের জবাব বক্তব্য দিয়ে না দিয়ে শান্তিপূর্ণ পদযাত্রা ও পথসভা শেষে ঢাকায় ফেরার পথে ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। হামলাকারীরা নাসিরুদ্দিন পাটোয়ারীর গাড়ি ভাঙচুর করেছে। হামলায় আমিও পায়ে আঘাত পেয়েছি।’

তিনি আরও দাবি করেন, হামলায় এখন পর্যন্ত এনসিপির অন্তত ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথেও আবার হামলার শিকার হতে হয়েছে।

সারজিস আলম জানান, হামলায় এনসিপির হবিগঞ্জ জেলা সেক্রেটারি মুবিন বারী গুরুতর আহত হয়েছেন।

হামলার অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, এনসিপির নেতারা হবিগঞ্জে বিএনপি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সরকারের বিভিন্ন মন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দিয়েছেন। এতে সাধারণ ছাত্র-জনতা এনসিপির নেতাকর্মীদের ধাওয়া করে। ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কি হয়েছে, তবে কোনো হামলা হয়নি বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা হবিগঞ্জ সার্কিট হাউসে অবস্থান করছিলেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

আপডেট সময় ০১:২৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬