ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
 অনেকেই ভয় পায়, তাই দেশে ফেরা হচ্ছে না: সাকিব সরকারি চাকরিতে ‘নারী কোটা’ পুনর্বহালের দাবি এলাকার মানুষ যে এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি, এটিই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্য করতে চায় রাশিয়া ফারহান-জায়ানসহ পাঁচ প্রবাসী ফুটবলারকে সাফের আগে চায় বাফুফে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ দ্বারা জারি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইয়েমেনে সৌদি ড্রোন ভূপাতিত এবার ইরাকে একযোগে হামলা চালাল যুক্তরাষ্ট্র-সৌদি আরব, নিহত অন্তত ৮ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া সেই লাল কার্ডটি ভুল ছিল, জানাল আইএফএবি এবার সয়াবিন তেলে মিলল মাইক্রোপ্লাস্টিক, এক লিটারেই মিলল ৫৩ হাজার ৯২২টি ক্ষুদ্র কণা

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ দ্বারা জারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

এবার হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, আজ বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভা আহ্বান করেছে। অপরদিকে হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর বিএনপি এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল একই সময়ে ও একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। সমাবেশ দুটিতে উভয় দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে এবং যেকোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিনষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

এতে আরও বলা হয়, হবিগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবিলম্বে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জনস্বার্থে একান্ত প্রয়োজন।

এরই প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট। হবিগঞ্জ পৌর এলাকায় ৫ বা তার অধিক লোকের সমাবেশ, জনসভা, মাইকিং, মিছিল, শ্লোগান, পিকেটিং, কোনো প্রকার যন্ত্র দ্বারা বিকট শব্দ উচ্চারণ এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো কর্মসম্পাদন ইত্যাদির ওপর পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

 অনেকেই ভয় পায়, তাই দেশে ফেরা হচ্ছে না: সাকিব

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ দ্বারা জারি

আপডেট সময় ১১:০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬