ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
 অনেকেই ভয় পায়, তাই দেশে ফেরা হচ্ছে না: সাকিব সরকারি চাকরিতে ‘নারী কোটা’ পুনর্বহালের দাবি এলাকার মানুষ যে এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি, এটিই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্য করতে চায় রাশিয়া ফারহান-জায়ানসহ পাঁচ প্রবাসী ফুটবলারকে সাফের আগে চায় বাফুফে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ দ্বারা জারি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইয়েমেনে সৌদি ড্রোন ভূপাতিত এবার ইরাকে একযোগে হামলা চালাল যুক্তরাষ্ট্র-সৌদি আরব, নিহত অন্তত ৮ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া সেই লাল কার্ডটি ভুল ছিল, জানাল আইএফএবি এবার সয়াবিন তেলে মিলল মাইক্রোপ্লাস্টিক, এক লিটারেই মিলল ৫৩ হাজার ৯২২টি ক্ষুদ্র কণা

ফারহান-জায়ানসহ পাঁচ প্রবাসী ফুটবলারকে সাফের আগে চায় বাফুফে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

এবার সাফ চ্যাম্পিয়নশিপের আগে অন্তত পাঁচজন প্রবাসী ফুটবলারকে বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তবে চূড়ান্ত দল নির্বাচন করবেন জাতীয় দলের হেড কোচ। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ফুলহ্যামের সঙ্গে প্রাকমৌসুম প্রস্তুতিতে থাকা ফারহান আলী ওয়াহিদ এবং যুক্তরাজ্যপ্রবাসী ফরোয়ার্ড জায়ান হাকিমকে দলে পাওয়ার খুব কাছাকাছি রয়েছে ফেডারেশন। অন্যদিকে, নারী দলের এশিয়ান গেমসের প্রস্তুতি ক্যাম্প হতে পারে চীন কিংবা থাইল্যান্ডে।

ইংলিশ ফুটবলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হামজা চৌধুরীর পর আরও কয়েকজন প্রবাসী ফুটবলার লালসবুজের জার্সি গায়ে তুলেছেন। তবে ইউরোপের শীর্ষ লিগে খেলা নতুন কোনো ফুটবলার এখনও জাতীয় দলে যোগ দেননি। সে প্রত্যাশা পূরণে এগিয়ে আছেন যুক্তরাজ্যপ্রবাসী উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। যদিও এখনও ইংলিশ লিগে তার অভিষেক হয়নি, তবে ফুলহ্যামের হয়ে প্রাকমৌসুমের প্রস্তুতি ম্যাচে খেলেছেন তিনি। বাফুফে চায় যত দ্রুত সম্ভব তাকে বাংলাদেশের জার্সিতে দেখতে। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে সম্ভব না হলেও নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপে তাকে দলে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন।

বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, ওনার বায়োমেট্রিক্স সম্পন্ন হওয়ার পরই পাসপোর্টের কাজ এগোবে। আগেও বলেছিলাম, গতকাল উনার বাবার সঙ্গে কথা বলেছি, আজ উনার এজেন্টকেও জানিয়েছি। আমরা চাই, ইনশাআল্লাহ, সেপ্টেম্বর উইন্ডোতেই তাকে পাই। সাফ চ্যাম্পিয়নশিপের সূচিও তাদের জানানো হয়েছে এবং পরিকল্পনায় যেন সাফকে বিবেচনায় রাখা হয়, সেটাও বলা হয়েছে। নভেম্বরের মধ্যে পাঁচজন নতুন প্রবাসী ফুটবলারকে দলে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে বাফুফে। তাদের একজন যুক্তরাজ্যপ্রবাসী ফরোয়ার্ড জায়ান হাকিম। বর্তমানে সপ্তম স্তরের নর্দার্ন প্রিমিয়ার লিগের ক্লাব বারওয়েল এফসিতে খেলছেন তিনি। অ্যান্টিগা অ্যান্ড বারবুডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেললেও, ফিফার অনুমতি পাওয়া নিয়ে কোনো শঙ্কা দেখছে না ফেডারেশন। তবে তার জাতীয়তা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করতে এখনও কিছু কাগজপত্রের কাজ বাকি রয়েছে।

ফাহাদ করিম বলেন, আমরা ফিফা ও এএফসি থেকে আনঅফিশিয়াল ক্লিয়ারেন্স চেয়েছিলাম, যাতে বুঝতে পারি এই প্রক্রিয়ায় এগোনো যাবে কি না। সেই ক্লিয়ারেন্স আমরা পেয়েছি। এখন কাগজপত্রের কাজ শুরু হবে। আমাদের ফেডারেশন অফিস বলেছে, ন্যূনতম দুই মাস সময় লাগতে পারে। তবে আমি বিশ্বাস করি, প্রায় ৪৫ দিনের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে। ইনশাআল্লাহ, সাফ চ্যাম্পিয়নশিপের আগেই পাঁচজন অরিজিন প্লেয়ারকে পাওয়া যাবে, যার মধ্যে জায়ান হাকিম ও ফারহান ওয়াহিদও থাকবেন। এদিকে, জাতীয় দলের পাশাপাশি নারী দলের এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়েও ব্যস্ত বাফুফে। জাপানে যাওয়ার আগে সেপ্টেম্বরের শুরুতে চীন অথবা থাইল্যান্ডে ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকারদের জন্য প্রস্তুতি ক্যাম্প ও কয়েকটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে ফেডারেশন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

 অনেকেই ভয় পায়, তাই দেশে ফেরা হচ্ছে না: সাকিব

ফারহান-জায়ানসহ পাঁচ প্রবাসী ফুটবলারকে সাফের আগে চায় বাফুফে

আপডেট সময় ১১:০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬