ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে পিআইও-এএসআইয়ের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন সম্পত্তি দান করেও আজীবন ভোগদখলের অধিকার, আসছে নতুন আইন অভিনয়ে আর ফিরবেন না পপি, বাঁচতে চান আল্লাহ-খোদার নাম নিয়ে ‘সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন বাবা বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ জামায়াত নেতার বিরুদ্ধে ইমামের সরকারি ভাতা তুলে নেওয়ার অভিযোগ সংসদের স্থায়ী কমিটির বৈঠক বর্জন করলো জামায়াত, জানা গেল কারণ ওয়াশিংটনের সঙ্গে চুক্তি সত্ত্বেও ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ইসরায়েলের কর্মসূচি ডাকবে জামায়াত, তাতে ঢুকে পড়বে আওয়ামী লীগ বললেন রাশেদ খাঁন ট্রাম্পের ‘লেক আমেরিকা’ বলার পর ‘লেক অন্টারিও’ সাইনবোর্ড বসাল কানাডা

সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে: চিফ হুইপ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৯:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

বিগত সরকার দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে প্রধানমন্ত্রী তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন। এ সংকটময় সময়ে সবাইকে ধৈর্য ধরার পাশাপাশি সরকারকে সহযোগিতা করতে হবে।

শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত বাংলাদেশ ম্যাজিক ফেস্টিভ্যাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চিফ হুইপ।

মো. নূরুল ইসলাম অভিযোগ করেন, বিগত সরকারের একজন মন্ত্রী বিদেশে ৩৫৬টি বাড়ি করেছেন। আরেকজন একাই দুই লাখ কোটি টাকা লুট করেছেন। বিদ্যুৎ খাতেও লক্ষাধিক কোটি টাকা লুটপাটের অভিযোগ তুলে তিনি বলেন, পরে তাদের ইনডেমনিটিও দেওয়া হয়েছে।

চিফ হুইপ বলেন, এমন একটি ভঙ্গুর অর্থনীতির দেশকে পুনরুদ্ধার করতে তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন। অনাড়ম্বর জীবনযাপনের মাধ্যমে তিনি সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করছেন।

দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে অনর্থক সমালোচনা বন্ধ করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সম্মিলিত যাদুশিল্পী সংস্থার সভাপতি মিনহাজুর রহমান যুবরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার নুর আজিজুর রহমান এবং ম্যাজিক আইকন আলী রাজ। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে পিআইও-এএসআইয়ের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন

সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে: চিফ হুইপ

আপডেট সময় ১২:৪৯:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬