ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ বড় নির্দেশ ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সারা দেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ ৫ দেশের ৭ ত্রাণকর্মী হত্যা: ইসরায়েলি নির্দেশদাতা বললেন—‘আমি অনুতপ্ত নই’ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত ভারত ও কুয়েত কওমি শিক্ষার্থীরা সরে দাঁড়ালেও শিল্পকলায় এনসিপির অনুষ্ঠান নিয়ে জটিলতা অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় বিস্ফোরণ, নিহত অন্তত ২৭

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন রাশেদ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ভারত শেখ হাসিনা ও ওসমান হাদীর খুনিদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সঠিক মনোভাব দেখালে প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই ভারত সফরে যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার সকালে ঝিনাইদহে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে ভারতকে অবশ্যই বাংলাদেশের জনগণের স্বার্থকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে।

তিনি বলেন, দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ীই ভারত সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ।

এ সময় তিনি জামায়াত ও এনসিপির লংমার্চের ঘোষণা নিয়েও মন্তব্য করেন। তার দাবি, এ ধরনের কর্মসূচি কার্যত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ তৈরি করছে।

অনুষ্ঠানে ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন রাশেদ খান

আপডেট সময় ০৪:১২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬